টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 26 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে অটোরিকশা চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
মোঃ শান্ত খান
November 26, 2025 5:23 pm

ঢাকার সাভারে অটোরিকশা চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে থানার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযানের মাধ্যমে তাদেরকে আটক করা হয়।

অভিযান চলাকালে চোরাইকৃত দুটি অটোরিকশাও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধার করা অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বুধবার বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, “অভিযোগ পাওয়ার পরই আমরা দ্রুত অভিযান পরিচালনা করি এবং চক্রের সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হই। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি অটোরিকশা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার উত্তর বাঘড়া গ্রামের আল আমিন আকন খবির (৪৭), একই জেলার ছত্রভোগ আশ্রয়কেন্দ্র এলাকার সোলেমানের ছেলে মো. ইকবাল হোসেন (৪০) এবং ঢাকার সাভার থানার খৈরখোলা গ্রামের জব্বর ব্যাপারীর ছেলে আব্দুল আলীম (৩৪)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভার পৌরসভার সবুজবাগ এলাকায় একটি টিনশেড গ্যারেজে চারটি অটোরিকশা ও দশটি অটোভ্যান ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতেন নার্গিস বেগম ও তার স্বামী নবী হোসেন। চলতি মাসের ১ নভেম্বর আল আমিন ও ইকবাল হোসেন তাদের বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। পরবর্তীতে ৬ নভেম্বর সকাল ৭টার দিকে প্রতিদিন ৪৫০ টাকা ভাড়ায় তারা গ্যারেজ থেকে দুটি অটোরিকশা নেন।

তাদের সঙ্গে ছিল পরিচিত সহযোগী আব্দুল আলীম। তিনজন অটোরিকশা নিয়ে বের হলেও আর ফিরে আসেননি। ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে খোঁজাখুঁজির পর অটোরিকশা না পেয়ে নার্গিস বেগম থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ওসি মোহাম্মদ জুয়েল মিয়া আরো বলেন, গ্রেপ্তারকৃত চোরচক্রের তিন সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অটোরিকশা দুটি উদ্ধার হওয়ায় ভুক্তভোগী পরিবার স্বস্তি প্রকাশ করে সাভার মডেল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী বিচার হবে: আইজিপি

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

ছোট মেয়ের সাড়ে সাত ঘন্টার পরে মায়ের মৃত্যু

বইমেলা কেবল বই বেচাকেনার উৎসব নয়, এটি জাতির মেধা ও মননের প্রতীক: প্রধানমন্ত্রী

বিদ্যুৎস্পৃষ্ট

দ্রুতগামী গাড়ির ধাক্কায় ট্রাকের সহকারীর মৃত্যু

ইরানের লক্ষ্য ২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০ শতাংশে ফিরিয়ে আনা

বরিশাল বিমান বন্দর থানার হত্যা মামলার প্রধান আসামী লিমন সিকদার গ্রেফতার

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু একদিনে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩০৬

গাজীপুর পোশাক কারখানার পানি পান করে ২ শতাধিক শ্রমিক অসুস্থ

আসিফ মাহমুদের দুর্নীতি ওপেন সিক্রেট, জামায়াত আমিরও জানেন: রাশেদ খাঁন