টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 28 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা–১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. সালাউদ্দিন বাবু ভাইয়ের সমর্থনে লিফলেট বিতরণে মাঠে ছাত্রদল নেতা মোশারফ হিমেল

প্রতিবেদক
মোঃ শান্ত খান
November 28, 2025 5:23 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে দিন দিন জমে উঠছে দেশের রাজনৈতিক অঙ্গন। এরই ধারাবাহিকতায় ঢাকা–১৯ (সাভার ও আশুলিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে পৌঁছানোর লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন ছাত্রদল নেতা মোহাম্মদ মোশারফ হিমেল খান।

ছাত্রদল নেতা মোশারফ হিমেল খান বর্তমানে সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী। তিনি পূর্বে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল থেকে তিনি সাভার পৌর এলাকার বিভিন্ন মহল্লা, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে লিফলেট বিতরণ করেন। এ সময় বিশেষ করে ছাত্রদল নেতা মোশারফ হিমেল খান ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে তিনি বিএনপির নির্বাচনী লিফলেট তুলে দেন এবং প্রার্থী সম্পর্কে ভোটারদের অবহিত করেন।

লিফলেট বিতরণের সময়  ছাত্রদল নেতা মোশারফ হিমেল এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের মতামত শোনেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন। স্থানীয় তরুণ ভোটারদের মাঝেও এ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলে। ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু ভাইয়ের সালাম নিন— ধানের শীষে ভোট দিন।

তিনি বলেন, আমার অভিভাবক ডা. সালাউদ্দিন বাবু দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছেন। এলাকার উন্নয়ন, শিক্ষা ও সাধারণ মানুষের সমস্যার সমাধানে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। তাই জনগণ যদি তাঁকে সুযোগ দেন, তিনি আরও দায়িত্ব নিয়ে সাভারের উন্নয়নে কাজ করতে পারবেন।

তিনি  আরো বলেন,আমরা কারও বিরুদ্ধে নয়, আমরা মানুষের অধিকার, গণতন্ত্র এবং এলাকার উন্নয়নের পক্ষে। আমি সকল ব্যবসায়ী ও এলাকাবাসীর কাছে অনুরোধ করছি—আপনারা নিজেদের বিবেচনায় সঠিক প্রার্থী নির্বাচন করে ভোট দিন।

এসময় স্থানীয় সাভারের ছাত্রদলের নেতাকর্মীরাও তাঁর সঙ্গে যোগ দেন। তাঁদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে এক ধরনের নির্বাচনী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

নেতাকর্মীরা জানান, তৃণমূল পর্যায়ে বিএনপির সমর্থন আরও শক্তিশালী করতেই এই ধারাবাহিক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাজেট অধিবেশন রবিবার: সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

একই পরিবারের চার রেমিট্যান্স যোদ্ধা ভাইয়ের মৃত্যুতে রাঙ্গুনিয়ায় শোকের মাতম

এবারের ঈদযাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক হয়েছে: সেতুমন্ত্রী

⁠কুমিল্লায় ৪৫ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩৪, উদ্ধার ১৩,৯৫৮ ইয়াবা ও ৪২ কেজি গাঁজা

কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ মাটি কাটা বিরুদ্ধে অভিযান। ৩ ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ বিনষ্ট

তেজগাঁও ঢাকা পলিটেকনিকে ছাত্রদল- ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ১৬

‎সাভারে ভবনের বাঁশ খুলতে গিয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

সৌদি বাদশার উপহার ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর

৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত নারীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে আইনি নোটিশ

ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১