টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 4 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী নগরীতে র‌্যাব-সদস্যদের লাঞ্ছিত করে মাদক কারবারীকে ছিনিয়ে নেওয়ার অভিযো

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
December 4, 2025 6:39 pm

রাজশাহী নগরীতে র‌্যাব-৫, এর একটি দলের সদস্যদের লাঞ্ছিত করে আলী নামের এক মাদক কারবারীকে একাশ্যে শত শত জণতার উপস্থিতিতে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সৈকত ও তার বাহীনির বিরুদ্ধে।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে রাস্তা ব্লক করে নগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা রিভারএইন ছাত্রাবাসের অপজিটে মহাসড়কে উপর এ ঘটনা ঘটে।
এ সময় উৎসুক জণতা ভীড় করে এই ঘটনার ভিডিও দৃশ্য ধারণ করতে দেখা যায়। যাহা একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক সক্ষমতা নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচা করতে শোনা যাচ্ছে। অনেকেই বলছেন জুলাই-আগস্ট ছাত্র/জণতার অভুখ্যানের পর প্রশাসকের উপর হামলা একটা স্বাভাবিক নিয়মে পরিনত হয়েছে। পুলিশের হাত থেকে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কিন্তু রাজশাহী মহানগরীতে র‌্যাব সদস্যদের হাত থেকে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনা এই প্রথম।

নাম প্রকাশ না করার শর্তে একাধীক স্থানীয়রা বলেন, নগরীর পাড়া-মহল্লার বিভিন্ন গলিতে মাদকের ছড়াছড়ি। মাদকের কারবারীরা এক প্রকার বে-পরোয়া হয়ে উঠেছে। কিশোর, তরুণ, যুবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যপকহারে মাদকশক্ত হয়ে পড়েছে। মাদকের ভয়াবহতা এতই তীব্র আকার ধারণ করেছে যে এত্যেকটি পরিবারের অভিবাবকরা তাদের উঠতি বয়সি সন্তানদের নিয়ে উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে থাকেন। ঠিক এই রকম পরিস্থিতিতে একাধীক মাদক মামলার আসামী ও চিহ্নিত মাদক কারবারী আলীকে নামধারী দলীয় সন্ত্রাসীরা র‌্যাব-সদস্যদের অবরোধ করে গাড়ী থেকে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনা তিব্র নিন্দা ও দোষিদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ব্যপারে মুঠো ফোনে জানতে চাইলে র‌্যাব-৫, এর অভিযানিক দলের সদস্য নূর-এ আলম জানান, স্যারের সাথে কথা বলছি। ঘটে যাওয়া ঘটনার বিষয়ে আপনাকে পরে জানাচ্ছি বলে ফোন কেটে দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের বিরুদ্ধে আল্টিমেটাম পরিহার করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান রাশিয়ার

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী

একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিল আরব আমিরাত

বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে রাশিয়ার তেল রাজস্ব বেড়ে দ্বিগুণ: রয়টার্স

ইমরান-সেনাবাহিনীর সমঝোতার ইঙ্গিত, কোন পথে পাকিস্তানে রাজনীতি

এস.এস.সি পরীক্ষার্থীদের পাশে পৌর ছাত্রদল নেতা মোঃ শহিদুল ইসলাম সোহাগ

শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি সভা

নায়ক সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর পর হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য কবর থেকে লাশ উত্তোলন

চলমান দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা