টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 7 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মনোবল ও দূরদর্শিতার কারণেই বিএনপি জনপ্রিয়তা ধরে রেখেছে: এস এ সিদ্দিক সাজু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
December 7, 2025 12:15 pm

“৯০ দশক থেকে সারাদেশে উন্নয়নের মাধ্যমে বিএনপি একটি জনপ্রিয় দল। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একক মনোবল ও দূরদর্শিতার কারণেই দলটি আজও দেশের মানুষের কাছে সমানভাবে গ্রহণযোগ্য।” এমন মন্তব্য করেছেন দারুস সালাম থানা বিএনপির আহবায়ক এবং ২০১৮ সালে ঢাকা-১৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এ সিদ্দিক সাজু।

আজ (৭ ডিসেম্বর ২০২৫) বিকেলে মিরপুরের ৭ নং ওয়ার্ডে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সাজু আরও বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নন, তিনি সম্মান, ভালোবাসা ও দেশপ্রেমের প্রতীক। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। ফ্যাসিস্ট শাসনের দমন-পীড়ন সহ্য করেও তিনি সবসময় দেশের মানুষের পাশে থেকেছেন। দেশ ও মানুষের উন্নয়নে আজও তার মতো নেতৃত্বের প্রয়োজন আছে। তিনি জাতীয় ঐক্যের প্রতীক।”

দীর্ঘদিন ধরে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বাইতুল মোশাররফ মাদ্রাসা মসজিদের পেশ ইমাম মাওলানা লুৎফর রহমান। অনুষ্ঠানটিতে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর বাড্ডায় একটি বাসা থেকে যুবক ও যুবতীর অর্ধেগণিত মরদেহ উদ্ধার 

বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীতে অটোরিক্সা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক আইনের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন করেছে ইরান: সৌদি আরব

পতেঙ্গায় স্ত্রীকে হত্যার পর শিশুকে নিয়ে থানায় হাজির ঘাতক স্বামী

মাদক বিক্রির ১৩ লাখ টাকা ও অস্ত্রসহ যুবক গ্রেফতার

রাজধানীতে মাদক কারবারে বাঁধা দেয়ায় মোটরসাইকেল আরোহীর মাথায় ইট নিক্ষেপে গ্রেপ্তার ৩

দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ঢাবী শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে গ্রেপ্তার ১৩, মিলল ৪ কেজি গাঁজা

কুমিল্লার নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষে নিহত-২, আহত-১৫