টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 18 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএ অভিযানে ৫ দালাল গ্রেফতার । দালালদের কাজ এখন আনসার সদস্যরা করছেন বলে অভিযোগ !

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 18, 2025 1:11 am

রাজধানীর মিরপুর মেট্রো সার্কেল–১ বিআরটিএতে দালাল চক্রে অতিষ্ঠ সেবা প্রত্যাশীরা। প্রতিনিয়তই দালালদের হয়রানি শিকার হচ্ছেন বিআরটিএ আগত গ্রাহকরা । অভিযোগে জানা গেছে, দালালদের পাশাপাশি বিআরটিএ’র কর্তব্যরত আনসার সদস্যরা দায়িত্ব পালনে ফাঁকি দিয়ে দালালের কাজে ব্যস্ত থাকেন । দালালদের মতই বিভিন্ন ধরনের গাড়ি ফাইল নিয়ে আনসার সদস্যরা দৌড়ঝাপ করতে থাকেন।

তারা মনে করেন বেতনের টাকার চেয়ে গাড়ির ফাইলপত্র নিয়ে কাজ করলে তার চেয়ে অনেক টাকা পাওয়া যায় । এভাবেই চলে আনসার কমান্ডারসহ সদস্যদের প্রতিদিনের কার্যক্রম । দালালদের অভিযোগে জানা যায়, আমরা যা কামাই করি তার চেয়ে বেশি কামাই করে আনসার সদস্যরা । তবে নতুন আনসার কমান্ডার ফারুক মিয়া মিরপুর বিআরটিএতে যোগদানের পরে দালাল চক্রের বিরুদ্ধে সজাগ রয়েছেন। তিনি বিভিন্ন সময় দালাল চক্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। বিআরটিএতে ধারাবাহিকতায় এক দুই দিন পর পরই অভিযান চলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে আদালত-৩ এর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামান নেতৃত্বে যৌথ বাহিনীর পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে দালাল চক্রের পাঁচজনকে গ্রেফতার করেন। মিরপুর বিআরটিএ সূত্রে জানা গেছে , আটককৃত দালালরা সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি সরকারি সেবা থেকে বঞ্চিত করছে। আটককৃতরা হলেন , মো:আব্দুর রব (৪৫),মাহফুজুর রহমান টিটু (৩৫), জাহাঙ্গীর আলম(৪৬),আনাসুল হক(৪৭),ফখরুল আলম রতন( ৪৮)। ম্যাজিস্ট্রেট আটককৃত দালালদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কাফরুল থানায় হস্তান্তর করেন।

দালাল জাহাঙ্গীর আলম জানান, আনসার কমান্ডারের নেতৃত্বে সদস্যদের দিয়ে দালালদেরকে আটক করায়। আবার তারাই দালালদের কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে ছেড়ে দিচ্ছেন। যারা টাকা না দেয় তাদেরকে ম্যাজিস্ট্রেট মাধ্যমে সাজা প্রদান করে থানায় হস্তান্ত করেন। জাহাঙ্গীর আলম আরও জানান, আমরা তো সপ্তাহে একটা দুইটা কাজ করি। আর আনসার সদস্যরা প্রতিদিনই অহরহ কাজ চালিয়ে যাচ্ছে। তারা দায়িত্ব থাকাকালীন অবস্থায় দায়িত্ব পালন না করে গাড়ির ফাইল নিয়ে দৌড়ঝাপ করতে থাকেন। তাদের ব্যাপারে দেখার কেউ নেই ? আনসার সদস্যরা এই বিআরটিএতে একবার আসলে আর যেতে চান না। তার কারণ হচ্ছে তাদের উপার্জনের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন। এ ব্যাপারে
আনসার কমান্ডার ফারুক মিয়া সাংবাদিকদের জানান ,দালালদের মাধ্যমে বেশি অর্থ দিয়েও মানুষ সঠিক সেবা পাচ্ছে না। এই দালালদের কারণে বিআরটিএর বদনাম হচ্ছে। আমরা মেজিস্ট্রেটের নেতৃত্বে ও প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে দালাল নির্মূলের চেষ্টা করছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: ৩ শিক্ষিকা ও ২ চালক আহত

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান

রাস্তায় পড়েছিল অচাতেন অবস্থায় ১ যুবক ঢামেকে মৃত্যু

মারমা কিশোরীকে গণধর্ষণের প্রতিবাদ : আদিবাসী জুম্ম জনগোষ্ঠীর সম্প্রদায় পার্বত্য চট্টগ্রামে ন্যায়বিচারের আহ্বান

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বে কড়াকড়ি, নতুন নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর

দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

ধানের শীষের পক্ষে সাভারে জনতার ঢল, খোরশেদ আলম বললেন ‘সাভারকে স্মার্ট শহর গড়তে বাবুর বিকল্প নেই

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দালাল চক্রের ৩ সদস্য আটক, এক মাসের কারাদণ্ড

ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের

রাষ্ট্রায়ত্ত ৬ বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী