কুমিল্লার তিতাসে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ঢাকা- ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহকে হত্যার উদ্দেশ্যে গুলি ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবিতে গতকাল শনিবার বিকেলে তিতাস
উপজেলার গাজীপুর কলেজ মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন-কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে এমপি প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া,কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার প্রমুখ।
তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়ার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরকার, হোমনা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মহিউদ্দিন, তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা, ভিপি আক্তারুজ্জামান চেয়ারম্যান, কাজী কবির হোসেন সেন্টু,
আক্তার ব্যাপারী,মিজানুর রহমান ভুলু সিকদার,
আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, ডা.গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসামৎ রুবি ইসলাম, প্রচার সম্পাদক মো.সামির হোসেন মোল্লাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



















