রাজধানীর মতিঝিল থানাধীন আরামবাগ আল হেলাল পুলিশ বক্স এর সামনে থেকে জয়দুল(৬০)নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (২৮ মে) রাত দেড়টার দিকে এই ঘটনাটি ঘটে।অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত তিনটার দিকে মৃত্যু ঘোষণা করে।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই)
নরোত্তম জানান,আমরা খবর পেয়ে রাত দেড়টার দিকে আরামবাগ আল হেলাল পুলিশ বক্স এর সামনে ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরের অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকামেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করে।
তিনি আরো জানান, আশেপাশের লোকের মুখে জানতে পারি নিহত বৃদ্ধ ভিক্ষাবৃত্তি করত। ওই এলাকায় থাকতো আমাদের ধারণা অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।নিহতের গ্রামের বাড়ি, রংপুর জেলার পীরগঞ্জ থানার জাহাঙ্গীরাবাদ এলাকার হযরত আলীর সন্তান।


















