টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 15, 2026 10:42 pm

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তা আগে বিভিন্ন ইউনিটে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে পিবিআইতে অতিরিক্ত ডিআইজি, বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার কামরুল হাসান মাহমুদকে একই শাখায় অতিরিক্ত ডিআইজি এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার তোফায়েল আহমেদকে সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়া ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার সুফিয়ান আহমেদকে একই ইউনিটে যুগ্ম কমিশনার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিনকে অতিরিক্ত ডিআইজি এবং বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে একই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদের মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াকে অতিরিক্ত কমিশনার, পুলিশ অধিদফতরের এআইজি মো. মাহবুবুল করিমকে অতিরিক্ত ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আল মামুনকে অতিরিক্ত কমিশনার এবং শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামানকে পুলিশ অধিদফতরে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হচ্ছেন আবেদুর রহমান

এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ইরানি ফুটবলারের

হাজির সংখ্যা বাড়াতে নগদ প্রণোদনা ও পুরস্কারের সিদ্ধান্ত

নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ইউরোপের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া

সাভারে বিএনপি নেতাসহ ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার

পেঁয়াজ চাষিরা পেঁয়াজ নিয়ে দুশ্চিন্তায়

৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে সমালোচনার জবাব দিলেন মন্ত্রী এ্যানির ছেলে