টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 21 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বৃত্তদের গুলিতে এক প্রকৌশলী আহত

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
December 21, 2025 6:06 pm

রাজধানীর মহাখালীতে একটি নির্মাণ সাইটে দুর্বৃত্তদের গুলিতে এক প্রকৌশলী আহত হয়েছেন। তার নাম মোহাম্মদ নাজিম উদ্দিন (৪২)।

রোববার বিকেলের দিকে মহাখালী টিভি গেট এলাকায় একটি নির্মাণাধীন নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের ভেতরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।আহত নাজিম উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি ‘বাবর অ্যাসোসিয়েটস’ নামের একটি নির্মাণ প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।নাজিম উদ্দিন জানান, বিকেলে নির্মাণ সাইটে কাজ চলার সময় ১০–১২ জন মুখোশধারী দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে। তারা তাঁকে এবং সাইট ইঞ্জিনিয়ারকে একপাশে ঠেলে নিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা তাদের এক ‘বড় ভাইয়ের’ সঙ্গে ফোনে কথা বলানোর চেষ্টা করে। ফোনে সংযোগ না পাওয়ায় একপর্যায়ে দুই থেকে তিন জন পিস্তল বের করে গুলি ছোড়ে।

সে সময় একটি গুলি নাজিমের বাম পায়ের হাঁটুর নিচে লাগে। পরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নাজিম উদ্দিনের দাবি, কিছুদিন আগেও একটি গ্রুপ ওই নির্মাণ সাইটে চাঁদা দাবি করেছিল। তবে এই ঘটনায় তারাই জড়িত কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

পরে আহত অবস্থায় নাজিম উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তার পায়ে গুলির আঘাত রয়েছে। আমরা বিষয়টি বনানী থানার পুলিশকে অবহিত করেছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের জনশক্তিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চায় সুইজারল্যান্ড

বিদ্যুৎস্পৃষ্ট

শরীয়তপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ

বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ‘মনোয়ার সরকারের বাড়িতে আগুন!

মহাখালী পেট্রোল পাম্পে আগুন দগ্ধ এক

কুমিল্লা বরুড়ায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ যাত্রী

কাশিমপুর কারাগার থেকে দেয়াল টপকে পালাল নারী বন্দি, বরখাস্ত ৭

স্ত্রীর মামলায় আশাশুনির সাবেক এসি ল্যান্ড বিজয় জোয়ার্দ্দার কারাগারে

শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই: বিমানমন্ত্রী

ইসরায়েলে ২৪ ঘণ্টায় ৩৬টি ক্ষেপণাস্ত্র হামালা চালিয়েছে হিজবুল্লাহ

বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস