টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর কারাগার থেকে দেয়াল টপকে পালাল নারী বন্দি, বরখাস্ত ৭

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 18, 2026 7:51 pm

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের এক নারী বন্দি দেয়াল টপকে পালিয়েছেন। এ ঘটনায় সাতজনকে বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। এদের মধ্যে তিনজন মেট্রন ও চারজন মহিলা কারারক্ষী।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে সাতজনকে বরখাস্ত করা হয়েছে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বরখাস্তকৃতরা হলেন মেট্রন সুমি, মেট্রন মেরিনা, মেট্রন রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। ওই সময় দায়িত্বে থাকা মেট্রনের তদারকির ঘাটতির সুযোগ নিয়ে বন্দি রিম্পা (২১) কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।

পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে, তিনি কারাগার থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় শুক্রবার (১৭ জুলাই) রাতে কোনাবাড়ী মডেল থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আদালতের ঘাড়ে বন্দুক রেখে জন রায়কে হত্যার চেষ্টা করছে বিএনপি: গোলাম পরওয়ার

চাঁপাইনবাবগঞ্জে ৩১৭০ পিস ভারতীয় ট্যাবলেট ও ৪২৭ বোতল সিরাপসহ আটক ১

মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে মোহাম্মদপুরে শিক্ষার্থীদের মাঝে হিজাব ও টুপি বিতরণ

পাবনা ব্যাংকার্স ফোরামের দোয়া ও ইফতার মাহফিল

আন্তর্জাতিক জলসীমায় ইরানের জাহাজ জব্দে প্রস্তুত মার্কিন বাহিনী!

মোটরযান মেরামত কারখানা নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

ইরানের কাছে ক্ষতিপূরণ চাইবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

ঢাকা মেডিকেলের আউটডোর থেকে একটি এসি চুরির ঘটনা ঘটেছে

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি,দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ ৩জনকে গলা কেটে হত্যা