টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 24 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দি বাজারে মোবাইল কোর্টের অভিযান, মিষ্টান্ন দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মোঃ জাহিদুর রহিম মোল্লা
December 24, 2025 2:19 pm

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে এক মিষ্টান্ন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ ডিসেম্বর) ২০২৫ বিকালে বালিয়াকান্দি বাজারের সুজন সুইটসে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযানকালে দোকানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন ও খাদ্যদ্রব্য উৎপাদন ও পরিবেশন করা হচ্ছে এমন প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় অজিত মণ্ডলের ছেলে  সুজন মণ্ডল ( দোকান মালিক) কে সর্বমোট ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জনস্বার্থে খাদ্যের মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য উৎপাদন ও বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়।এ সময়ে  বলিয়াকান্দী থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

বন্ধুর বাসায় বেড়াতে গিয়ে দুই বন্ধু মৃত্যু

কুষ্টিয়ায় সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার করলো বিজিবি

ঢামেক হাসপাতালে হিসাব শাখার অফিস সহায়ক শেখ সোলেমানুর রহমান এর নামের দুর্নীতির অভিযোগ

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার

কোনো অভিযোগের সপক্ষে সামান্য তথ্য-প্রমাণ কেউ দেখাতে পারবে না: তাজুল ইসলাম

তিতাসে কেন্দ্রীয় যুবদল নেতা ডা. বাছেদুর রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

স্বদেশে ফিরে শোকের সাগরে তারেক রহমান !

গুপ্তচরবৃত্তি ও ভাড়াটে কর্মকাণ্ডের অভিযোগে ইরানে গ্রেপ্তার ৫৪

তারেক রহমানের ওপর হওয়া নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার