টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 29 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেক হাসপাতালে হিসাব শাখার অফিস সহায়ক শেখ সোলেমানুর রহমান এর নামের দুর্নীতির অভিযোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 29, 2025 9:44 am

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হিসাব শাখার অফিস সহায়কের জাতীয় পরিচয় পত্রসহ তিন জায়গায় তিনটি নাম ব্যবহার করে হাজার হাজার টাকা আত্মসাৎ করছেন । তার আসল নাম শেখ সোলেমানুর রহমান কিন্তুু তিনি কোন জায়গায় মোঃ সোলায়মানুর আবার মোঃ সোলাইমান লিখে থাকে।
এই নামগুলো ব্যবহার করে তিনি নিরীহ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করে এ অভিযোগ উঠে এসেছে ঢামেকের অফিস সহায়ক শেখ সোলেমানুর রহমানের নামে।

হাসপাতাল থেকে গোপন সূত্রে জানা যায়, পেনশনের টাকা উত্তোলনের জন্য মোটাঅংকে টাকা দাবি করে। আর সেই টাকা না দিলে ফাইল আটকে ভুক্তভোগী কে টাকা দেওয়ার জন্য বাধ্য করা হয়।নইলে মাসের পর মাস তাকে ভোগান্তির শিকার হতে হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গোপন সূত্রে আরো জানা যায় ,
পেনশনে গিয়ে কেউ মারা গেলে পেনশনের টাকা উত্তোলন করার জন্য তাদের ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকা গুনতে হয়। আর তা না হলে একের পর এক তারিখ দিতে থাকে। এক পর্যায়ে বিরক্ত হয়ে টাকা দিয়ে পেনশনের টাকা নিয়ে থাকে ভুক্তভোগীরা।
এছাড়া সম্মানী ভাতা লিস্টে নাম উঠানোর জন্য প্রনোদনা বিল করোনা কালীন সময়ে বিল, পারিবারিক পেনশনের টাকা সহ অন্যান্য প্রতিটা কাজের জন্য সকল কর্মচারীকে বেশ মোটা অংকের টাকা গুনতে হয়,আর টাকা না দিলে কোন কাজ করে দেয় না।

এরই মধ্যে আমরা একটি ভুক্তভোগীকে ফোন দিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি কান্না করে এবং কান্না জড়িত কন্ঠে বলেন,আমি বেশ ধরে কয়েক মাস ধরে তার কাছে যাচ্ছি। তিনি কাজটি করে দেবে বলে,তারিখ এর পর তারিখ ফেলেন। তারপর তার শর্ততে রাজি হয়ে প্রথমে ২,০০০/= টাকা,তারপরে তিনি আবারও আমাদের কাছ থেকে ৫,০০০/=টাকা নেই এবং বলে যখন বিল পাস হবে ৬০,০০০/= টাকা দিতে হবে ।তার শর্ত অনুযায়ী টাকা দেওয়ার তিন মাস পার হয়ে গেছে, আজ অবধি আমাদের কোন বিল পাস করে আমাদের টাকা আমাদের দেয়নি।

এ বিষয়ে জানার জন্য অফিস সহায়ক শেখ সোলেমানু রহমান-কে কল দিলে তিনি তা অস্বীকার করেন।তিনি বলেন আমার উপরে যে অভিযোগ আনা হয়েছে,তা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।

এ সকল বিষয়ে জানার জন্য ঢাকা মেডিকেলের পরিচালক আসাদুজ্জামান খান এর সাথে টেলিফোন যোগাযোগ করার চেষ্টা করলে আমরা তাকে টেলিফোনে পাওয়া যায় নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘ট্রিগারে আবার আঙুল রাখবো’: হিজবুল্লাহ

ডাবুয়া খয়রাতিপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী উদযাপন

রাঙ্গামাটির বেতবুনিয়ায় গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের কর্মসূচিতে বক্তারা আইনি শৈথিল্য ও নাগরিক অসচেতনতার কারণে রাঙ্গামাটির প্রাকৃতিক পরিবেশ ক্রমেই ধ্বংস হচ্ছে

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

হুঁশিয়ারি দিয়ে এরদোয়ানের কড়া সমালোচনা করলেন নেতানিয়াহু

হঠাৎ ঘূর্ণি বাতাসে লন্ডভন্ড কক্সবাজার সৈকত

রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হারুন-অর রশিদ বালিয়াকান্দিতে দিনব্যাপী বিভিন্ন স্থানে ধানের শীষের প্রচারণা ও পথসভা

পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা রয়েছে: প্রবাসী ও কর্মসংস্থান মন্ত্রী

‘নামাজ ছাড়বেন না, অন্যের হক নষ্ট করবেন না: শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী