রাজধানীর পল্টনের গোলাপ শাহ্ মোড়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় মোছাঃসালেহা বেগম(৭৫) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু।
শনিবার(১০ জানুয়ারি)দুপুর পৌনে একটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তাকে ঢামেকে নিয়ে আসা পল্টন থানার উপ -পরিদর্শক (এস আই)আব্দুল মমিন জানান, আমরা খবর পেয়ে গোলাপ শাহ্ মাজারের সামনে থেকে এক বৃদ্ধা নারী মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ওই নারী মাজারেই থাকতো সকালের দিকে দোহার- নবাবগঞ্জ পরিবহন ঢাকা মেট্রো গ-১৫ -১৫৫৫ ওই বৃদ্ধা নারীকে ধাক্কা দিলেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত ওই নারী গোলাপশাহ্ মাজারেই থাকতো বাবা দেলোয়ার হোসেন। ওই বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।



















