টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 30 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নাজিমুদ্দিন মোল্লার মনোনয়নপত্র দাখিল

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া
December 30, 2025 9:36 am

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নাজিমুদ্দিন মোল্লা আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।গত
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তিতাস উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিনের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তিতাস উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাতুল ইসলাম উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল উপলক্ষে নির্বাচন অফিস এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে এই কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন—তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শামিম সরকার, হোমনা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. সাইদুল হক, তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ সালাউদ্দিন সরকার, উপজেলা জামায়াতে ইসলামী সহ-সেক্রেটারি মো. শাহাদাত হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. মোশারফ হোসেন মুন্সী,উপজেলা ব্যবসায়ী ফোরাম সভাপতি মুহাম্মদ ছবির হোসেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সীমান্ত এলাকায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন হচ্ছে

যেভাবে দুবাই বিমানবন্দরে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ

ইসরায়েলের শিল্পাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি সভা

পবিত্র রমজান মাসে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সারা দেশে সিএনজি ও ফিলিং বন্ধ

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

র‌্যাব-৪ এবং পরিবেশ অধিদপ্তর এর যৌথ অভিযানে ০৭ (সাত) টনের অধিক (৭২৭৫ কেজি) নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে খুলনা বিভাগীয় প্রেসক্লাবের উপজেলা কমিটি গঠন: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ঐক্যের অঙ্গীকার

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৭১