টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 30 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল

প্রতিবেদক
মোঃ শান্ত খান
December 30, 2025 6:06 pm

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাভারে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী মো. জামাল উদ্দিন সরকারের প্রতিষ্ঠিত জামাল উলুম জমিলা খাতুন মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ কোরআন খতমের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের উদ্যোগে মাদ্রাসার হাফেজিয়া বিভাগের শিক্ষার্থীরা কোরআন খতম সম্পন্ন করেন। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন শোকাতুর কণ্ঠে বলেন,আজ আমরা সারা বাংলাদেশের একজন অভিভাবককে হারিয়েছি। তিনি আজীবন এ দেশের মানুষের অধিকার রক্ষায় আপসহীনভাবে লড়াই করে গেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় আজ কোরআন খতমের আয়োজন করা হয়েছে। কেন্দ্র ঘোষিত আগামী সাত দিনের কর্মসূচি যথাযথভাবে পালন করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে গলায় ওড়না পেঁছিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

মূলধনে ঘাটতি থাকলেও প্রণোদনা বোনাস দিতে পারবে ব্যাংকগুলো: কেন্দ্রীয় ব্যাংক

নাসিরনগরে পবিত্র শোহাদায়ে কারবালা শীর্ষক সেমিনার

কুমিল্লায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত এক নারীসহ অজ্ঞাত ছয়জনের মরদেহ ঢামেকর মর্গে থেকে আঞ্জুমান মফিদুলে হস্তান্তর।

পাচার হওয়া ক্রিপ্টোকারেন্সি দেশে ফিরিয়ে এনেছে সিআইডি

যুদ্ধবিরতি বাড়লেও বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

পহেলা বৈশাখে বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

রাজারহাটে রাজমল্লীরহাট ফাজিল মাদ্রাসায় ফল বিপর্যয়, ১৪ পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র ৩

সারাদেশে নৌ পুলিশের অভিযান বিপুল পরিমাণ নিষিদ্ধ অবৈধ জাল-মাছসহ ৬৪ জেলে গ্রেফতার