টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পহেলা বৈশাখে বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 9, 2026 7:37 pm

বাংলা নববর্ষ ১৪৩৩ নির্বিঘ্নে উদযাপনে আগামী ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে (টিএসসি) মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি কার্যপত্র জারি করে এ তথ্য জানানো হয়।

বাংলা নববর্ষ ১৪৩৩ শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে দেশব্যাপী উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরমধ্যে ‘বৈশাখী শোভাযাত্রার’ নিরাপত্তা নিশ্চিতে অংশগ্রহণকারীরা মুখোশ পরে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না। মুখোশ হাতে বহন করা যাবে, প্রদর্শনীর জন্য তৈরি মুখোশ এমনভাবে প্রদর্শন করা যাবে না যাতে মুখ ঢেকে থাকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সিদ্ধান্ত অনুযায়ী, বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের শোভাযাত্রা শুরুর পর যাতে আর কেউ প্রবেশ না করে। পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আয়োজিত সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বৈশাখী শোভাযাত্রায় ইংরেজি/ভিন্ন ভাষার/ভিন্ন উদ্দ্যেশে প্ল্যাকার্ড প্রদর্শন করা যাবে না। শোভাযাত্রায় অংশ নেওয়া বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করতে হবে। বাংলা একাডেমি প্রাঙ্গণে নববর্ষের সকল অনুষ্ঠানের নিরাপত্তা প্রদান করতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ হাতিরঝিল ও রবীন্দ্র সরোবরে যেসব অনুষ্ঠান হবে সেসকল অনুষ্ঠানে বিকেল ৫টার পর জনসাধারণকে প্রবেশ করানো যাবে না। সন্ধ্যা ৬টার মধ্যে আবশ্যিকভাবে সব অনুষ্ঠান শেষ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশব্যাপী আয়োজিত সব অনুষ্ঠান আবশ্যিকভাবে সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফের হরমুজে পিছু হটলেন ট্রাম্প, জাহাজ পাহারার ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা

এসএসসি কেন্দ্রে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা দেখলাম:মাহদী আমিন

জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় তিন সন্তানসহ নারী আটক

এনবিআর শুধু কর ফাঁকির জরিমানা নয়, থাকতে হবে দালিলিক প্রমাণ

নারায়ণগঞ্জে ৪ কোটি ৮৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ঠোঁট-কাটা, তালু কাটা রোগীদের আধুনিক প্লাস্টিক সার্জারী চালু

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরের সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা করবে সরকার : অর্থমন্ত্রী

১৬-১৭ মার্চ দক্ষিণ রাউজানে গঙ্গা পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

কুমিল্লায় সাংবাদিক শুভ্রর জিডি: সাইবার হামলা, নজরদারি ও প্রাণনাশের আশঙ্কার অভিযোগ