টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 20 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি ড্রোন প্রতিহত করতে ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় বিশেষজ্ঞ মোতায়েন

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 20, 2026 10:27 pm

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ মোতায়েন রয়েছেন। যারা পাঁচটি দেশে ইরানি ড্রোন মোকাবিলায় সহায়তা করছেন। এসব বিশেষজ্ঞ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে মূল্যায়ন দিচ্ছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করছেন। খবর সিএনএনের

জেলেনস্কি আরও জানান, বিভিন্ন দেশের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তার অনুরোধ এসেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রও তাদের সামরিক সদস্যদের জন্য দুইটি ক্ষেত্রে বিশেষজ্ঞ সহায়তা চেয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে অবস্থানরত এক ইউক্রেনীয় সেনাসদস্য সিএনএনকে জানিয়েছেন, তাদের দল স্থানীয় বাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করছে। তারা প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি হামলা প্রতিহত করতেও কাজ করছে।

জেলেনস্কি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ইউক্রেন গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে কাজ করছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রও ড্রোন সংক্রান্ত একটি চুক্তিতে আগ্রহী এবং হরমুজ প্রণালির নিরাপত্তা পুনরুদ্ধারে উদ্যোগে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের অংশীদাররা ইউক্রেনের বৈশ্বিক নিরাপত্তা ভূমিকা এবং জীবন রক্ষায় আমাদের দক্ষতার বিষয়টি স্বীকার করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল চৌধুরীর প্রার্থীতা ঘোষণাও সংবাদ সম্মেলন

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিবৃতি: ইসলামী ফ্রন্ট প্রার্থী আল্লামা তাহেরীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে তথ্য সন্ত্রাস চালানোর অভিযোগ

​সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘ভুয়া’ আখ্যা দিলেন ডিলার উজ্জ্বল চন্দ্র রায়

নাসিরনগরে সোনালী ফসল হারানো শোকে এক কৃষকের মৃত্যু

যুদ্ধের কারণে আরব আমিরাতে আটকে আছে বিএসসির জাহাজ ‘বাংলার জয়যাত্রা

শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজরে ইরানের আরও সাত দ্বীপ,এই সাতটি দ্বীপকে বলা হয় ইরানের ‘আর্চ ডিফেন্স’, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের চাবি

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন দগ্ধ দুই মেয়ে জাতীয় বার্ণে ভর্তি

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না- নমিনেশন প্রসঙ্গে হাজী ইয়াছিন

রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪