টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 20 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইল ব্যাটালিয়ন-২৫ বিজিবির অভিযানে সাড়ে ৯-কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
March 20, 2026 3:28 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সরাইল ব্যাটালিয়ন (২৫-বিজিবির) একটি বিশাল সাফল্য অর্জন করেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায়-৯ কোটি-৩৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লে,সানগ্লাস এবং শাড়ি জব্দ করা হয়েছে।
​

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গত-১৯ মার্চ-২০২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা ০৭ ঘটিকায় বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
​

সরাইল ব্যাটালিয়ন-২৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল জাব্বার আহমেদ,সিগন্যালস্-এর সুনিপুণ পরিকল্পনা ও নির্দেশনায় মুকুন্দপুর বিওপির একটি চৌকস টহল দল এই অভিযান পরিচালনা করে।
​

সীমান্ত পিলার-২০০৭/৯-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গল এলাকায় মাটির নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় নিম্নোক্ত মালামাল উদ্ধার করা হয়
​মোবাইল ডিসপ্লে:৯,৬০০ পিস।
​

উন্নতমানের সানগ্লাস:-১৩,৬২৮ পিস। শাড়ি:-৩৪৩ পিস। যার বর্তমান বাজারমূল্য ৯,৩৮,০৭,০০০ নয় কোটি আটত্রিশ লক্ষ সাত হাজার) টাকা। বর্তমানে উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

​সরাইল ব্যাটালিয়ন-২৫ বিজিবির অধিনায়ক জানিয়েছেন,উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কান্তজিউ মন্দির পরিদর্শনে অপর্ণা রায় দাস, স্বাগত জানালেন এমপি মনজুরুল ইসলাম

মোবারকপুরে বিএনপির ২২ জন নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

কুমিল্লা মুরাদনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের

চীন-জাপান-যুক্তরাষ্ট্রসহ বহু দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছুটির দিনে দুই জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের আয়োজনে শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিনুর রহমান গ্রেফতার

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

কমিউনিটি লিডার হিসেবে রাষ্ট্রীয় “প্রবাসী সম্মাননা ২০২৫” ভূষিত হলেন কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া