টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 16 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
এ কে পলাশ
January 16, 2026 9:25 am

কুমিল্লার মুরাদনগরের বাবুটিপাড়া লাজৈর এলাকা থেকে হাইওয়ে পুলিশ ফাঁড়ির লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূইয়া বাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিধানিক দল জেলার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূইয়া বাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় রাইফেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া অস্ত্র সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
বিদ্যুৎস্পৃষ্ট

৮ মাসের অন্তঃসত্তাকে হাসপাতালে নেওয়া হলো না স্বামী মুসা কালিমুউল্লাহর

রাজবাড়ীতে বসতবাড়ীতে নারকীয় তান্ডব হামলা-ভাংচুর ফসল-স্বর্ণালংকার ও সর্বস্ব লুট

সংঘর্ষের পরিকল্পনা ঠেকাতে ৮ যুবককে আটক,‘আদালতে সোপর্দ,

এবার নতুন শত্রু খুঁজছে ইসরায়েল,তালিকায় শীর্ষ টার্গেটে পাকিস্তান–তুরস্ক

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাভারে নফল রোজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় পার্টির ভেতরে দিয়ে আওয়ামী লীগেকে ফেরানোর চেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

কবিতা

শত্রুদের নিরাপত্তা কেড়ে নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির

সাভারে উলাইল বনাম ভাগলপুর মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকের উপচে পড়া ভিড়

ধামরাইয়ে ডিবি পরিচয়ে ছিনতাই, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে গ্রেপ্তার ৪