রাজধানীর পল্লবী থানার মিরপুর-১০ নম্বর এলাকার একটি তৃতীয় তলা বাসায় মোছাঃ সানজিদা ইসলাম (মীম) (১৯) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়েআত্মহত্যা। নিহত মিরপুর কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
শনিবার(১৭ জানুয়ারি)সকাল পৌনে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মীমের ভাই মোঃ সাখাওয়াত হোসেন জানান,আমার বোন মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী ছিল।সকালে দিকে পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে নিজরুমে গিয়ে সিলিং ফ্যানে সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত অচেতন অবস্থায উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি বরগুনা জেলা চাঁদখালি এলাকায়, বর্তমানে মিরপুরের-১০ নম্বরে ১৯ নং বাসার দ্বিতীয় তলায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


















