টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 20 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বিনা নোটিশে দিনভর বিদ্যুৎ থাকে না,জন ভোগান্তী চরমে

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
January 20, 2026 5:42 pm

বিনা নোটিশেই দিনভর বিদ্যুৎ থাকে না নাসিরনগরে। আর বিদ্যুৎ না থাকলে মোবাইল ফোনও রিসিভ করেন না পল্লী বিদ্যুতের স্থানীয় কর্মকর্তারা। ফলে চরমে পৌঁছেছে এখানকার বিদ্যুৎ গ্রাহকদের দুর্ভোগ।

২০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল থেকেই নাসিরনগরে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ বন্ধের বিষয়ে কোনো ধরনের মাইকিং বা পূর্ব নোটিশ দেওয়া হয়নি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা কল রিসিভ করেননি। ফলে সীমাহীন কষ্ট আর কখন বিদ্যুৎ আসবে—এই উৎকণ্ঠায় দিন কেটেছে এখানকার কয়েক হাজার বিদ্যুৎ গ্রাহকের।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কোনো পূর্ব নোটিশ না থাকায় গ্রাহকদের কোনো প্রস্তুতিও ছিল না। অন্তহীন কষ্টে দিন কেটেছে ছাত্রছাত্রীদের লেখাপড়া, হাসপাতালের রোগী ও মিল-কারখানার শ্রমিকদের।

এ বিষয়ে জানার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম-এর নম্বরে বারবার কল দেওয়া হলেও তিনি কোনো কল রিসিভ করেননি। সর্বশেষ রাত ৮টা ০৫ মিনিটে এক গ্রাহককে একটি মেসেজ পাঠিয়ে সমস্যার কথা জানানো হয়েছে বলে ওই গ্রাহক জানান।

পল্লী বিদ্যুতের এই ভোগান্তি থেকে মুক্তির জন্য উর্ধ্বতন কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের মামুন খালেদ

ঝিনাইদহে নব-নির্বাচিত এমপিদের সংবর্ধনা ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন

মির্জাপুরে বন বিভাগের জমি দখল করে সংঘটিত হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ! নেপথ্যে মদদ দিচ্ছে বিএনপির কিছু নেতাকর্মী

রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম

পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারীসহ গ্রেপ্তার ৩

সাংবাদিক নেকবর হোসেনের পিতা মো. আবুল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ

উন্নয়ন ও মাদকমুক্ত সমাজের অঙ্গীকারে তেঁতুলঝোড়ায় আমান উল্লাহ আমানের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন

কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

বীরগঞ্জে ভিত্তি জরিপের তথ্য-উপাত্ত নিয়ে মতবিনিময় সভা