টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 21 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চরণদ্বীপ দরবারে রওজা শরীফ ও জামে মসজিদের নতুন নকশা উন্মোচন

প্রতিবেদক
স ম জিয়াউর রহমান
January 21, 2026 7:43 am

বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফে কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী এর রওজা শরীফ ও তৎসংলগ্ন জামে মসজিদ পুননির্মাণের জন্য নতুন নকশা গতকাল ২০ জানুয়ারি বাদে এশা দরবারের সকল মন্জিলের আওলাদে পাকগনের উপস্থিতিতে উন্মোচন করা হয়েছে।

দরবারের আওলাদে পাকগনের মধ্যে উপস্থিত ছিলেন হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.), শাহজাদা মুহাম্মদ খায়রুল ইসলাম ফারুকী (ফুয়াদ), শাহজাদা মুহাম্মদ দিদারুল হক ফারুকী, শাহজাদা মইনুল ইসলাম ফারুকী (মজনু), শাহজাদা মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, শাহজাদা মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী, শাহজাদা নুরুল হুদা ফারুকী আকিব। এছাড়াও দরবারের বিভিন্ন মন্জিলের ভক্ত ও আশেকানবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে সকল আওলাদে পাকগনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দিতে গিয়ে শাহসূফী শহীদুল্লাহ্ ফারুকী বলেন, “মাওলানা আকদস শাহ চরণদ্বীপি (ক.) এর শতবছরের পুরানো রওজা শরীফ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এর সংস্কার প্রয়োজন।

তাছাড়া রওজা শরীফ সংলগ্ন জামে মসজিদের ছাদে ফাটল দেওয়ায় মসজিদের সংস্কারও জরুরি হয়ে পড়েছে। এমতাবস্থায় রওজা শরীফ ও জামে মসজিদের পুনর্নিমানের লক্ষ্যে নকশা প্রনয়নের জন্য আমরা দেশের স্বনামধন্য আর্কিটেকচারাল ফার্ম ‘প্রণয়ন’কে দ্বায়িত্ব দিই। তাদের সহযোগিতায় আমরা নতুন নকশাটি আজ উন্মোচন করতে যাচ্ছি।” এছাড়াও সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে অতি শীঘ্রই পুনর্নির্মাণ প্রকল্পের কাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১৯৯৫০ পিছ ইয়াবাসহ আটক-১

কুমিল্লা দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত-২,আহত ৪

আসমা আক্তার হত্যার প্রধান আসামি গ্রেফতার

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৫৫ পিস ইয়াবা উদ্ধার

রাস্তায় পড়েছিল অচেতন অবস্থায় এক বৃদ্ধ ঢামেকে নিয়ে আসলে তার মৃত্যু 

৫ এপ্রিল থেকে ১৮ জেলায় হাম টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লায় গোমতী নদী থেকে বালু উত্তোলন,‘ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রকৌশলীর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা!

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি’সহ নিম্নমানের ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র

লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫