টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 22 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের আয়োজনে শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ

প্রতিবেদক
মোজাম্মেল হক
January 22, 2026 9:38 am

দিনাজপুরের বীরগঞ্জে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বীরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের আয়োজনে এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি উত্তম শর্মার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, বীরগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিন, প্রভাষক মো. জাহিদুল ইসলাম ফরহাদ, বীরগঞ্জ থানার ডিএসবি ডিআইও মো. হায়দার আলী, বীরগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাশেম লালু ও বীরগঞ্জ থানার ডিএসবি নুর আমিন।

বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও ক্রীড়া ধারাভাষ্যকার জয়নাল আবেদীন সোহেল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যকরী সদস্য মামুনুর রশিদ শাহিন ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা মো. হারুনুর রশিদ, সভাপতি মোয়াজ্জেম সরকার রুবেলসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শাওন কুমার সরকার বলেন, শীত মৌসুমে সমাজের অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক ও সামাজিক কর্তব্য।
তিনি বলেন, বীরগঞ্জ মডেল প্রেসক্লাব শুধু সংবাদ পরিবেশনেই নয়, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি দায়িত্বশীল সংগঠনের দৃষ্টান্ত স্থাপন করেছে। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে—একই সঙ্গে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখাও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি আরও বলেন, রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে কমানো সম্ভব। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে তিনি এই মহৎ উদ্যোগে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সার্বিক সাফল্য কামনা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢামেকে কমন রুম থেকে এক ভুয়া শিক্ষার্থী আটক

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যো‌গে বাংলা নববর্ষ উৎযাপন প্রস্তুতি সভা

কুমিল্লায় জামায়াত প্রার্থীসহ যে ১৬ জনের মনোনয়ন বাতিল

হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান

চট্টগ্রামে বাংলাদেশের কৃষির রুপান্তর দূরদৃষ্টি ২০৫০ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

সাভার মডেল থানায় জনসেবায় ওসি মোহাম্মদ জুয়েল মিঞার কাজ প্রশংসিত

কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা বিদেশি পিস্তলসহ অপু গ্রেপ্তার

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, পূর্বের পাঁচ মামলাও বিচারাধীন

ফুয়েল কার্ড চালুতে ডিমলায় পাম্পে শৃঙ্খলা, স্বস্তিতে গ্রাহকরা