টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 22 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর প্রথম দিনেই ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জনাব সৈয়দ আবু বকর সিদ্দিক (সাজু)’র ফুটবল মার্কার গণসংযোগে মুখর মিরপুর- শাহ্আলী দারুস সালামের জনপদ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
January 22, 2026 12:49 pm

নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর প্রথম দিনেই ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জনাব সৈয়দ আবু বকর সিদ্দিক (সাজু)’র ফুটবল মার্কার গণসংযোগে মুখর মিরপুর- শাহআলী দারুস সালামের জনপদ। প্রথমে সকাল ১১ ঘটিকায় বৃহত্তর মিরপুরের সাবেক পাঁচবারের এমপি মরহুম আলহাজ্ব এস, এ, খালেকের কবর জিয়ারতের মাধ্যমে পরিবারের সদস্য সহ দারুসসালাম থানাধীন ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এরপর কিছুটা বিরতি দিয়ে দুপুর ২:৩০ ঘটিকা থেকে মিরপুর হযরত শাহ্আলী বাগদাদী রহঃ মাজারের সামনে থেকে মিরপুর-২ নম্বর জাতীয় স্টেডিয়ামের ভিআইপি গেট পর্যন্ত গণসংযোগ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসময় তার প্রধান নির্বাচনী এজেন্ট ব্যারিস্টার সৈয়দ এরফান সিদ্দিক ও তার সহধর্মিনী সৈয়দা সাবরিনা সিদ্দিক (তানিয়া) সহ এলাকার সাধারন জনগনের ব্যাপক উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এসময় সৈয়দ আবু বকর সিদ্দিক (সাজু) বলেন, আমার বাবা মরহুম আলহাজ্ব এস,এ, খালেক আজীবন মিরপুরবাসীর উন্নায়নের জন্য কাজ করেছেন। আমি ও আমার পুরো পরিবার আগামীতে অতীতের মতোই সুখে দুঃখে আপনাদের পাশে আছি। স্বৈরাচারের দুঃসময়ে আমি আপনাদের ছেড়ে; এই মিরপুর কে ছেড়ে- কোথাও যাইনি। আশাকরি আগামী নির্বাচনে মিরপুরবাসী মিরপুরের ছেলেকে ছেড়ে কোথাও যাবে না। তারা সিদ্ধান্ত নিতে ভুল করবেন না।

এসময় তিনি ফুটবল মার্কার জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করেন। তিনি আরোও বলেন, সামনে বিশ্বকাপ ফুটবল আসর বসবে। নতুন প্রজন্মের মার্কা- ফুটবল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। সকলে মিলেমিশে আনন্দের সাথে সন্ত্রাস চাঁদাবাজমুক্ত একটি আদর্শ মিরপুর গড়ে তুলবো-ইনশাআল্লাহ্। আমার স্লোগান- “আমার মিরপুর, আমাদের বাংলাদেশ”।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণ রাউজান কোয়েপাড়ায় অক্ষয় তৃতীয়ায় ১৬ তম বিশ্বশান্তি চণ্ডীযজ্ঞ ও মহানামযজ্ঞ

জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

তিতাসে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের কোরআন খতম ও বিশেষ দোয়া

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির আরও ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু

পুণ্যশীলা উপাসিকা দীপু রাণী বড়ুয়ার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অষ্টপরিষ্কারসহ মহতী সংঘদান অনুষ্ঠিত

নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা

যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ৫টি কঠিন শর্ত দিলো ইরান

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৭