টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 13 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় সোমবার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 13, 2025 6:40 am

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আছাদুজ্জামান কামালের রায় প্রদান করা হবে আগামী ১৭ নভেম্বর। বৃহস্পতিবার (১৩ নভেম্বর)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এদিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যরা।

মামলার অন্য আসামিরা হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন।
এর আগে বুধবার প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, রায়ে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড হবে বলে প্রত্যাশা করছি। তবে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনের ভাগ্যে কী ঘটবে তা আদালতই নির্ধারণ করবেন।

বিচার প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে আওয়ামী লীগ দেশে-বিদেশে অপচেষ্টা চালাচ্ছে বলেও মনে করেন মিজানুল ইসলাম। তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে হাসিনার বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তারা বিভিন্নভাবে নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কিন্তু বিচার তার নিজস্ব গতিতে চলবে। স্বচ্ছ ও স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার কার্যক্রম চলছে। ট্রাইব্যুনাল কারও মাধ্যমে প্রভাবিত হবে না।

গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি (মিসকেস বা বিবিধ মামলা) হয় শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচারকাজ অনুষ্ঠিত হয়। সেদিনই এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আজদু মিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ‎

কুমিল্লায় শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের কম্বল বিতরন

অটো রিস্কার ধাক্কায় এক প্রাইভেট শিক্ষকের মৃত্যু

একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আক্তার হোসেনের অবৈধ ভাবে উপার্জিত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ

ইরানে হামলার বিরোধিতা করে বেইজিং: ইসরায়েলকে চীনের সর্তকবার্তা

নতুন পোশাকে ফিরছে পুলিশ, গেজেট প্রকাশ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন যুবদল নেতা নাহিদ

শ্যামপুরে ট্রাকে ধাক্কায় অটোরিক্সা আরোহী নিহত

কুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে সাবেক এমপির মেয়েসহ আহত-১০