টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 25 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অমানবিক রাষ্ট্র দেখতে চাই না, গড়তে চাই মানবিক বাংলাদেশ’: আমিনুল হক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
January 25, 2026 6:50 am

যশোরে কারাবন্দি ছাত্রলীগ কর্মীকে প্যারোলে মুক্তি না দেওয়ায় তার স্ত্রী ও সন্তানের আত্মহত্যার ঘটনায় গভীর মর্মাহত ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেছেন, “আমরা বিগত সরকারের সময় দেখেছি আমাদের অনেক ভাইদের বাবা-মা মারা গেলেও তাদের প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। আমরা আর সেই অমানবিক রাষ্ট্র দেখতে চাই না। আমি চাই আমার বাংলাদেশ হবে এক মানবিক বাংলাদেশ।”

​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার চতুর্থ দিনে আজ সকালে পল্লবীর বাউনিয়াবাদ ‘সি’ ব্লক এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, “যশোরের সেই ঘটনা আমাদের অত্যন্ত মর্মাহত করেছে। আমরা এর পুনরাবৃত্তি চাই না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মনে রাখতে হবে—সবার আগে মানুষ এবং সবার আগে আমার বাংলাদেশ।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

​এদিন ৫ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন আমিনুল হক। এ সময় ওই এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী আবাসনের প্রতিশ্রুতি দেন তিনি। আমিনুল হক বলেন, “আমার পরিকল্পনার এক নম্বরে রয়েছে এই অবহেলিত মানুষের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা করা এবং তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা।”

​এলাকার জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে আধুনিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে। এছাড়া অর্থের অভাবে কেউ যেন শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্রতিটি ঘরে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

​এলাকায় মাদক ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে আমিনুল হক বলেন, একটি সুশৃঙ্খল ও শান্তিময় পল্লবী-রূপনগর গড়তে তিনি কাজ করে যাচ্ছেন। গণসংযোগকালে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ মানুষ তার সাথে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে র‍্যাবের অভিযানে আটক চার মাদক কারবারি জেলহাজতে

ঘুষ নেওয়ার অভিযোগে মিরপুর মডেল থানার ওসি প্রত্যাহার

অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মিরপুরে বিয়ের আড়ালে প্রতারণার শিকার এক নারী, সংশ্লিষ্ট থানায় অভিযোগ

এসির কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু

হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া উপায় ছিল না: ত্রিবেদী

৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে চ্যাম্পিয়ন

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা : ৪ ছিনতাইকারীর জবানবন্দি, এক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর

এখনও চূড়ান্ত হয়নি প্রধানমন্ত্রীর বিদেশ সফরের দিন-তারিখ: প্রেস উইং

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: মির্জা ফখরুল