টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 27 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় র‌্যাবের পৃথক ২টি অভিযানে ৩০ কেজি গাঁজা ও ৮০ বোতল বিদেশী মদ’সহ আটক-১

প্রতিবেদক
এ কে পলাশ
January 27, 2026 7:36 am

কুমিল্লা বুড়িচং মোকাম দুর্গাপুর ও সদরের জগন্নাথপুর ইউনিয়নের গিলাতলী এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৩০ কেজি গাজা ও ৮০ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত ভ্যানগাড়ী জব্দ করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বুড়িচং মোকাম দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ সোহাগ (৪০) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দুবাইচর গ্রামের মোঃ রফিজ এর ছেলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের দূর্গাপুর এলাকায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাজাসহ সোহাগ নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত ভ্যানগাড়ী উদ্ধার করা হয়।

পৃথক অপর একটি অভিযানে সোমবার রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গিলাতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধানে ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামায়াত সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে

মোহাম্মদপুর হুমায়ুন রোডে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নারীসহ আটজন দগ্ধ

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা ইতালির

ইসরায়েল ও হিজবুল্লাহকে সংযত থাকার আহ্বান ইমানুয়েল ম্যাক্রোঁর

ছাত্রী হোস্টেল থেকে মেডিকেল শিক্ষার্থী (ভারতীয় নাগরিক) মরদেহ উদ্ধার

জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস

হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ১৫ জুলাই

ইরানের নতুন সর্বোচ্চ নেতার প্রথম ভাষণ  মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে: মোজতবা খামেনি

বড়াইগ্রামে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ২