টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 22 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 22, 2026 10:01 pm

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া সমন্বয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার হতে পারে। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। এখনো সিদ্ধান্ত হয়নি। আশা করা যায়, কাল (বৃহস্পতিবার) এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিন বিআরটিএর কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে রোববার বনানীতে বিআরটিএ কার্যালয়ে প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও বাস মালিক-শ্রমিক প্রতিনিধিরা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেয়।

বৈঠকের পর বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানিয়েছিলেন, সেদিন তারা কোনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি। সকালে সুপারিশ তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, জ্বালানির দাম বাড়ায় ভাড়া সমন্বয় জরুরি হয়ে পড়েছে। তবে এমন একটি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে, যাতে কোনো পক্ষই বেশি ক্ষতিগ্রস্ত না হয়।

তিনি আরও ইঙ্গিত দেন, শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া দুই বা তিন স্তরে নির্ধারণ করা হতে পারে, যা কোরবানি ঈদের সময়েও কার্যকর করা হতে পারে।

উল্লেখ্য, গত শনিবার রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করে, যা মধ্যরাত থেকে কার্যকর হয়। নতুন দরে ডিজেলের লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে প্রতি লিটারে ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বেড়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানব পাচার রুখতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

আশকোনা হজ ক্যাম্প থেকে চুরি হওয়া সৌদি রিয়াল উদ্ধারসহ গ্রেফতার ২

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ও ১জনকে অর্থদন্ড দেওয়ায় হয়েছে

বন্যাদুর্গত মানুষের পাশে যুবদল, কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

সারা দেশে বোমা হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি

কালক্ষেপণের কৌশল ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’!স্থল-সমুদ্র-আকাশপথে মধ্যপ্রাচ্যে ধেয়ে আসছে মার্কিন বাহিনী

ভ্রাম্যমান ফাস্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ ৬ জন

না ফেরার দেশে বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র

গতো এক বছরে চট্টগ্রাম নগরীতে সড়কে ‘প্রাণহানি, ১৩৭ জনের

হযরত শাহ্‌আলী বোগদাদি (রহঃ) কামিল (এম.এ) মাদ্রাসায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও নাগরিক সংবর্ধনা