টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 13 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এমপি নির্বাচিত; অভিনন্দনে সাভার পৌর যুবদল নেতা মোঃ নাহিদুল ইসলাম নাহিদ

প্রতিবেদক
মোঃ শান্ত খান
February 13, 2026 9:28 pm

জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ঢাকা-১৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। তার এই বিজয়ে সাভার ও আশুলিয়া এলাকাজুড়ে স্বস্তি ও আনন্দের আবহ বিরাজ করছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও দেখা গেছে আশাবাদ।
‎
‎নবনির্বাচিত সংসদ সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাভার পৌর যুবদল নেতা মোঃ নাহিদুল ইসলাম নাহিদ। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ডাঃ সালাউদ্দিন বাবুর এই বিজয় জনগণের আস্থার বিজয়। দীর্ঘদিন ধরে তিনি মানুষের পাশে থেকে যে বিশ্বাস ও ভালোবাসা অর্জন করেছেন, তারই প্রতিফলন ঘটেছে এই নির্বাচনের মাধ্যমে।
‎
‎তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর ঘোষিত রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের কর্মসূচি বাস্তবায়নে নবনির্বাচিত এমপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। “তারেক রহমানের নেতৃত্বে যে উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই লক্ষ্য অর্জনে এই বিজয় নতুন শক্তি যোগাবে,” যোগ করেন নাহিদ।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসক হিসেবে পেশাগত জীবনের পাশাপাশি ডাঃ সালাউদ্দিন বাবু দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। অসহায় মানুষের চিকিৎসাসেবা, শিক্ষার্থীদের সহায়তা এবং জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে তিনি এলাকাবাসীর আস্থা অর্জন করেন।
‎
‎লাকাবাসী আশা করছেন, নবনির্বাচিত সংসদ সদস্য ঢাকা-১৯ আসনের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। জনগণের প্রত্যাশা পূরণে তিনি ইতিবাচক ও দৃশ্যমান ভূমিকা রাখবেন—এমনটাই বিশ্বাস স্থানীয়দের।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কঠোর নিরাপত্তায় বিমানবন্দর থেকে রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়াম

আমরা কোনো পক্ষের দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমি তোমার ভাত খাবো না’ বলায় হ’ত্যা/র স্বীকার হয় জুথি

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ আটক-১

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশত গাড়ি নিয়ে ছাত্রদল নেতার শোডাউন

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ- কৃষি মন্ত্রী আমিন উর রশিদ