টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 1 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেক্সটাইল মিলে গ্যাস লাইনে বিস্ফোরণের চারজন দগ্ধ

প্রতিবেদক
কে.এস.ইসলাম
May 1, 2025 1:14 pm

নারায়ণগঞ্জ রূপগঞ্জের কাজী পাড়া মঞ্জু টেক্সটাইল মিলে গ্যাস লাইন বিস্ফোরন হয়ে তিনজন দগ্ধ।দগ্ধরা হলেন,মোঃ কবির (৪৫) (নিরাপত্তা কর্মী)মোঃ সাইফুল ইসলাম (২০),(একাউন্টস অফিসার),ও মোঃ হান্নান (৫২) ,(নিরাপত্তা কর্মী) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ মে) সকাল সাড়ে আটটায় আগুনে ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরী বিভাগে সকাল দশটার দিকে নিয়ে আসলে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাদেরকে নিয়ে আসা মোঃ ফারুক আহমেদ জানান, রূপগঞ্জের কাজীপাড়া এলাকায় মঞ্জুর টেক্সটাইল মিলে চারজনই কর্মরত ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ মিলের ভিতর গ্যাস লাইন থেকে বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়।পরে আমরা তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।

তিনি আরো জানান,সাইফুল ইসলাম তিনি (একাউন্টস অফিসার), মোঃ কবির হোসেন (নিরাপত্তা কর্মী),মোঃ হান্নান(নিরাপত্তা কর্মী) তারা সবাই রুপগঞ্জ ওই মিলেই থাকতেন।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,রূপগঞ্জ একটি টেক্সটাইল থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে চারজন এসেছে।তাদের মধ্যে একজনের দুই শতাংশ দগ্ধ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে,বাকিদের ৫৩ শতাংশ দগ্ধ, ৪০ শতাংশ দগ্ধ ও ৩৪ শতাংশ দগ্ধ তাদের শ্বাসনালী পুড়ে গেছে অবস্থা আশংকাজনক তিনজনকেই ভর্তি দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

ফুলের মতো শিশুকে যারা হত্যা করে তারা নরপিশাচ: ত্রাণমন্ত্রী

জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন ​

ঢাকার যানজট নিরসনে নানা উদ্যোগ প্রধানমন্ত্রীর

লম্বা ছুটির সুযোগ আসছে সরকারি অফিসে, সুখবর আছে বেসরকারিতেও

ফটিকছড়িতে সৈয়দ মঈনুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভান্ডারীর খোশরোজ শরীফ উদযাপন

জামায়াতের এমপি আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর  আত্মহত্যা, পরিবারের অভিযোগ শারীরিক  নিযাতনের

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক ১

ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মা-ছেলে পেল জিপিএ ৫