টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 18 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারীদের গোলাগুলি ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 18, 2026 10:56 pm

কক্সবাজারের রামু উপজেলার হ্নীলা-হোয়াইক্যং সীমান্তে পৃথক দুটি অভিযানে মাদক কারবারীদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোলাগুলির ঘটনা ঘটেছে। দুঃসাহসিক এ অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। বুধবার গণমাধ্যমে পাঠানো বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) আনুমানিক দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিজিবি রামু সেক্টরের সেক্টর কমান্ডারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় সেক্টরের অতিরিক্ত পরিচালকের (অপারেশন) নেতৃত্বে রামু সেক্টর, উখিয়া ও টেকনাফ ব্যাটালিয়নের সমন্বয়ে একটি যৌথ টহলদল উখিয়া বিজিবির হ্নীলা বিওপি হতে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণ-পূর্বে চৌধুরীপাড়া স্লুইচ গেইট সংলগ্ন এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। রাত আনুমানিক ১ টার দিকে ৮-১০ জন সন্দেহভাজন ব্যক্তিকে মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা গেলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় আগ্নেয়াস্ত্রে সজ্জিত মাদক কারবারীরা টহলদলের ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। তখন আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা ফাঁকা গুলি ছুঁড়তে বাধ্য হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উদ্ভূত পরিস্থিতিতে মাদক কারবারীরা বহনকৃত ইয়াবা ফেলে পার্শ্ববর্তী কেওড়া জঙ্গলে অবস্থান নেয় এবং গুলিবর্ষণ অব্যাহত রাখে। প্রায় ঘণ্টাব্যাপী নাফ নদী ও কেওড়া জঙ্গল সংলগ্ন এলাকায় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। বিজিবি সদসয়দের সাহসিকতা, দক্ষতা ও তাৎক্ষণিক কৌশলগত পদক্ষেপের ফলে কয়েকজন মাদক কারবারী নাফ নদীপথে পিছু হটে এবং ৪-৫ জন পশ্চিমদিকে গ্রামমুখী হয়ে পালিয়ে যায়। গ্রামের সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিজিবি তাদের ওপর কার্যকর গুলিবর্ষণ থেকে বিরত থাকে।

পরবর্তীতে পলাতক মাদক কারবারীদের সঙ্গে স্থানীয় একটি সশস্ত্র দুষ্কৃতকারীদলের গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতির অবনতি রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ নৌবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশের সহায়তা কামনা করে। অতিরিক্ত টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চৌধুরীপাড়া গ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে নাফ নদী ও সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় তল্লাশি চালিয়ে বিজিবির অপারেশন দল ৭,১০,০০০ (সাত লাখ দশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এটি সাম্প্রতিক বছরগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যতম বৃহৎ ইয়াবা উদ্ধারের ঘটনা।

এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১১টায় উখিয়া ব্যাটালিয়নের অপর একটি টহলদল হোয়াইক্যং বিওপি হতে প্রায় দেড় কিলোমিটার উত্তরে মনিরঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে ২,৭০,০০০ (দুই লাখ সত্তর হাজার) পিস ইয়াবা উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,

মাদক কারবারীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ সংক্রান্ত মামলা করা হয়েছে।

উল্লেখ্য, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা কঠোর অবস্থানে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগারে ইরানের হামলায় ভারতীয় শ্রমিক নিহত

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দুটি তদন্ত কমিটি গঠন

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

মহাপরিচালকের দরবার,‘শৃঙ্খলা ও সেবার মান’ সমুন্নত রাখার আহ্বান

কুমিল্লায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

ফের ৩ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা আফজাল নাছের

বীরগঞ্জে নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা পরিষদ

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি মঘদাই শাখার আহ্বায়ক কমিটি গঠন

তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ কোরিয়া, মৃত্যু ১৬