রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকার একটি বাসায় নাজমুল ইসলাম (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।নিহত পেশায় নির্মাণ শ্রমিক।
বুধবার(১৯নভেম্বর)দিবাগত রাতআড়াইটার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৪টারদিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আবুল বাশার জানান, আমার ছেলে পেশায় একজন নির্মাণ শ্রমিক রাতে পারিবারিক বিষয় নিয়ে ফলের জেরে রাগ করে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে থাকে।পরে আমরা দেখতে পেয়ে ৭৫ অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি বরগুনা সদর জেলার উববুনিয়া এলাকায় বর্তমানে ঝাউচর লাইফ কেয়ার হাসপাতালে পিছনে জাহাঙ্গীর সাহেবের তৃতীয় তলার বাসার ভাড়াটিয়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















