টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 21 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম উলিপুরে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

প্রতিবেদক
মোঃ রেজাউল হক
February 21, 2026 7:19 pm

“আমার মত ছেলে যেন কোনো পরিবারে না
জন্মে” চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের উলিপুরে বেকারত্বের হতাশায় আবুল কালাম
আজাদ (১৯) নামে এক তরুণ আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে পরিবারের উদ্দেশে একটি আবেগঘন একটি চিরকুট লিখে যান তিনি। শনিবার (২১ ফেব্রুয়ারি) উলিপুরের দলদলিয়া ইউনিয়নের গণকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবুল কালাম আজাদ কাজের সন্ধ্যান করছিলেন। বিভিন্ন স্থানে চেষ্টা করেও স্থায়ী কোন কর্মসংস্থান না হওয়ায় তিনি মানসিক চাপে ভুগছিলেন। কাজের চেষ্টা করেও সফল হতে না পারায় তিনি হতাশ হয়ে পড়েন। ঘটনার আগে পরিবারের উদ্দেশে একটি আবেগঘন চিরকুট লিখে যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়।

চিরকুটে তিনি লেখেন…

“প্রিয় পরিবার। আমি অনেক ভাগ্যবান যে তোমাদের মত পরিবার আমি পাইছি। কিন্তু আমার মনে হয়, আমার মত ছেলে পেয়ে তোমরা একটুও সুখী নও। কারণ আমি বেকার। আমি সারাজীবন শুধু তোমাদের খেয়ে গেছি, কখনো তোমাদেরকে খাওয়াইতে পারি নাই। তোমরা সবাই আমাকে মাফ করে দিও। আর আমার জন্য দোয়া করিও। আর আমিও দোয়া করি, আমার মত ছেলে যেন কোনো পরিবারে না জন্মে।”

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দীক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছেলেটি আত্মহত্যা করতে পারে এবং তার কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদযাত্রায় নির্ধারিত ভাড়ায় মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারছে: সড়কমন্ত্রী

নাসিরনগরে লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, কমপ্লিট শাটডাউন

জ্বালানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ: শামা ওবায়েদ

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

কুমিল্লায় তনু হত্যা ১০ বছর পর প্রথম আসামি গ্রেফতার

দুমকিতে মসজিদ কক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

আমিনবাজারে মহাসড়কের বর্জ্য অপসারণ ও নিমগাছ রোপণ করা হবে’

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন

যশোরে ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ী অপহৃত কোটি টাকা মুক্তিপণ দাবি

সম্পত্তি ও বাড়ি দখলের বিরোধে ভাইকে গলা কেটে হত্যা করে বোন