টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 11 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ডাকাতির অভিযোগে সোহেল গ্রেপ্তার, আতঙ্কে এলাকাবাসী

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
August 11, 2026 7:36 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় একাধিক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার চাপড়তলা ইউনিয়নের কালিউতা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাসিরনগর থানার এসআই জামালের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গ্রেপ্তার সোহেল উপজেলার কালিউতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি কালিউতা ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলামের ভাতিজা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম সোহেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের অভিযোগ, সোহেল দীর্ঘদিন ধরে তিলপাড়া, ছাতিয়াইন, রতনপুর ও আদাঐর সড়কসহ আশপাশের বিভিন্ন এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত। তাকে ঘিরে এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছে বলেও দাবি স্থানীয়দের।

সর্বশেষ যে মামলায় সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে, ওই মামলার বাদী উপজেলার গুতমা গ্রামের জামাত আলী। অভিযোগ রয়েছে, ডাকাতির সময় জামাত আলীকে মারধর করে গুরুতর আহত করা হয় এবং তার বাড়ি থেকে স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। জামাত আলী দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয়দের আরও অভিযোগ, সোহেলের সঙ্গে তার এক আত্মীয়ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। কালিউতা গ্রামের পশ্চিম দিকে নদীর পাড়সংলগ্ন একটি নির্জন এলাকায় সোহেলের বাড়ি হওয়ায় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ওই এলাকায় অপরাধীদের আনাগোনা ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলেও দাবি তাদের।
এলাকাবাসী জানান, অতীতেও ওই এলাকা থেকে গরুসহ ডাকাত গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এ-সংক্রান্ত একটি মামলা এখনও চলমান রয়েছে বলেও তারা জানান।
স্থানীয়দের দাবি, শুধু গ্রেপ্তার নয়, তদন্তের মাধ্যমে ডাকাতির সঙ্গে প্রকৃতভাবে জড়িত  ব্যক্তিকে আইনের আওতায় এনে   বিচার নিশ্চিত করা হোক।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢামেকে ভুয়া চিকিৎসক সন্দেহে একজন ও তার সহকারী একজন আটক

সখীপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, জ্বালানি সরবরাহে সমন্বয়ের নির্দেশ

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না: মাসুদ পেজেশকিয়ান

‘অপারেশন ট্রু প্রমিস-৪’ শুরু ইসরায়েলে সিজ্জিল-খাইবার-শেখান-কদর-ইমাদ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ইরানের

ফটিকছড়িতে ১ কোটি টাকায় ১৬ কিলোমিটার খাল খনন কর্মসূচীর উদ্বোধন

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক 

কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড

মার্কিন নাগরিকদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স