টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 22 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ী লেগুনা ও বাসের সংঘর্ষে দুইজন নিহত

প্রতিবেদক
কে এস ইসলাম
February 22, 2026 12:20 pm

রাজধানীর যাত্রাবাড়ী থানা জুরাইন হুন্ডিগড় এলাকায় লেগুনা ও বাহাদুর শাহ বাস সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতারা হলেন,মোঃআজিজুল ইসলাম(৫৮) ও মোঃ সাইফুল ইসলাম (৫৫) ।

সোমবার(২২ ফেব্রুয়ারি)সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাদেরকে নিয়ে আসা পথচারী মোঃ খোকন জানান,জুরাইন হুন্ডিগড় এলাকায় লেগুনা ও বাহাদুর শাহ বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন গুরুতর আহত হন। পরে আমরা তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান,নিহত মোঃ আজিজুল ইসলাম প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তার ৩৩/১২ সতীশ সরকার রোড এলাকার এম এ সালাম মৃধার ছেলে।নিহত সাইফুলের গ্রামের বাড়ি,নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার লোকমান খোন্দকারের ছেলে বর্তমানে, গেন্ডারিয়ার ডি আই টি মসজিদ এলাকার একটি বাসায় পরিবার নিয়ে থাকতো।নিহত তিন মেয়ের জনক ছিলেন। পেশায় একটি মোটর পার্টসে দোকান ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার, নারীসহ আটক-২

কুরবানির চামড়া শিল্প: ন্যায্য মূল্য, বাজার কাঠামো ও রাষ্ট্রীয় সংস্কারের জরুরি প্রয়োজন

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ইটের আঘাতে দুই সাংবাদিক আহত

বীরগঞ্জে সুজালপুর বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মোজাম্মেল হক

নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার কমিটি গঠন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, ঝোড়ো হাওয়ার শঙ্কা

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে তিন বাসে আগুন

নেশাগ্রস্ত ছেলের মারধরের ভয়ে ১৫ দিন ধরে বাড়িছাড়া বৃদ্ধ বাবা-মা