টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 22 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়ন ও জনসম্পৃক্ততায় জোর: চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে এমপি ড. কেরামত আলীর দিনব্যাপী গণসংযোগ

প্রতিবেদক
নাজমুল হাসান
February 22, 2026 12:42 pm

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে তিনি নিজ বাসভবন থেকে এ গণসংযোগ সফর শুরু করেন।

দিনভর তিনি তত্তিপুর হয়ে পর্যায়ক্রমে মিয়া মোড়, বাবুপুর, চালকিপাড়া, ইয়াসিন মোড়, সাত্তার মোড়, তালপট্টি, জলোবাজার, আট রসিয়া, ১৫ রসিয়া, ৩৩ রসিয়া, বালুটুঙ্গী, দাদন চক, ১২ রসিয়া, চামাভান্ডার, পূর্ব শ্যামপুর, দুর্লভপুর, গঙ্গারামপুর, হাজার বিঘি, বাজিতপুর, উমরপুর, মিয়াপাড়া, শরৎনগর, গোপালনগর, ভবানীপুর, চামাটোলা, কামারটোলা, মাস্তান বাজার, রসুন চক, সাত রসিয়া, হাউসনগর, মাস্তান মোড়, হাঙ্গামী, রানীনগর, পারচোকা, খড়াইল, একবোরপুর, চাঁদ শিকারি, খাসের হাট, লছমানপুর, টাপ্পু, বাবলাবোনা, কালীগঞ্জ, ক্যাপড়াটোলা ও পাকাটোলা এলাকায় গণসংযোগ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়াই তাঁর মূল লক্ষ্য।

তিনি আরও আশ্বাস দেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সবসময় কাজ করে যাবেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।দিনব্যাপী কর্মসূচির সমাপনীতে তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর র‌্যাব পরিচয়ে ডাকাতি মামলার অন্যতম আসামী আতিকুর গ্রেপ্তার

কোথাও কোনো দুর্নীতি হলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে : ডিএসসিসি প্রশাসক

বিদেশি শক্তির আঘাতে কিমের ক্ষতি হলেই পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

খানাখন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক; কুমিল্লার অংশে যানজট, জনদুর্ভোগ চরমে

নির্মাণ শ্রমিকের মৃত্যু

পৃথক ঘটনায় একটি কলেজ শিক্ষার্থী ও শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে সংসদে প্রস্তাব উত্থাপনের আহ্বান রুমিন ফারহানার

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ডাকাত চক্রের সর্দারসহ আটক-৭