টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 3 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মিঠাপুকুর উপজেলায় এলজিইডি অফিসে আওয়ামীলীগের দোসর উপসহকারী প্রকৌশলী আলী আফসারের দুর্নীতির কর্মকাণ্ড থেমে নেই ! চাকরির সুবাদে অঢেল সম্পদের মালিক

প্রতিবেদক
রংপুর প্রতিনিধি
May 3, 2025 1:16 pm

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এলজিইডি অফিসে কর্মরত উপ সহকারী প্রকৌশলী আলী আফসার ঘুষ- দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎকরে নিজে ও স্ত্রী শাহানা খানম বহির্ভূত সম্পদের মালিক হয়ে গেছেন ।

উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে ম্যানেজ করে এককভাবে সব ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে আলী আফসার। তার অসাধু কর্মকাণ্ডের কারণে মিঠাপুকুর উপজেলা বাসীরা একের পর এক হয়রানি শিকার হচ্ছেন। এলাকাবাসীদের অভিযোগে জানা যায়, যেকোনো কাজ নিয়ে ওই অফিসে গেলে উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীদের একই কথা উপসহকারী প্রকৌশলী আলী আফসারের সাথে যোগাযোগ করে আসুন। তা না হলে কোন কাজ করা সম্ভব না । এভাবেই চলে আফসারের রাজত্ব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সেই সুবাদে উচ্চপদস্থ কর্মকর্তাদের ম্যানেজ করে ঠিকাদার ও গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ। বর্তমানে মিঠাপুকুর উপজেলায় এলজিইডি অফিসে আলী আফসার সবার কাছে আতঙ্ক। তার চাকরি শুরুটা ছিল এলজিইডি অফিসে সার্ভেয়ার। দীর্ঘদিন চাকরি করার পর প্রমোশন পেয়ে উপসহকারী প্রকৌশলী হন আলী আফসার। চাকরির জীবনে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় তার কর্ম চলাকালীন বিভিন্ন ধরনের দুর্নীতি ও ঘুষ নেওয়ার শত শত অভিযোগ তার বিরুদ্ধে করেছে এলাকাবাসী ও ঠিকাদাররা। পরে মোটা অংকের টাকা দিয়ে সেখান থেকে বদলি হয়ে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় এলজিইডি অফিসে উপসহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। হঠাৎ করে তিনি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছেন । তার মানে হল প্রমোশন পেয়ে দুর্নীতির মাত্রাটা আরো বাড়িয়ে দিয়েছেন। একক নিয়ন্ত্রণে চলছে তার ঘোষ ও বিভিন্ন অপকর্মের কর্মকাণ্ড। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দেখিয়ে আলী আফসার তার নিজের প্রতিষ্ঠানগুলো এবং স্ত্রী প্রতিষ্ঠানগুলো চালিয়ে গেছেন। আওয়ামী লীগের এই দোসর এখনো বহাল তৈরিতে রয়েছে মিঠাপুকুর উপজেলার এলজিইডি অফিসে । তার এই দুর্নীতি এবং অপকর্মের বিরুদ্ধে গত ৯ এপ্রিল রংপুর সদর বাসিন্দা মোহাম্মদ তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি লিখিত ভাবে স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে একটি অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগের সূত্রে জানা যায এইসব তথ্য । অভিযোগে আরো জানা গেছে, উপ সরকারিপ্রকৌশলী আলী আফসার তার স্ত্রীর শাহানা খানমের নামে রংপুর জেলার শহরের রাধাবল্লব এলাকায় একটি ৬ষষ্ঠ তলা ভবন নির্মাণ করছেন ওই ভবনটির দুতলা পর্যন্ত ব্যয় করেছেন ৬৫ লাখ ৯২ হাজার টাকা। তার স্ত্রী ২০১৯ সালে ৩১ ডিসেম্বরে আয়কর নথি খুলেন । বর্তমানে তার স্ত্রী গৃহিনী হওয়ার সত্ত্বেও শাহানা খানম কোটি কোটি টাকার মালিক। এলাকাবাসীর সহ সবার প্রশ্ন এত টাকা হওয়ার উৎস কোথায়? অবশ্যই অসৎ পথে উপার্জন করেছে আলী আফসার । তার তার জাতীয় পরিচয় পত্রের নম্বর হচ্ছে, ১৯ ৬৬৪৯১৯৪৭৮৬৪০৭৭৫। তার টিন৩৫৯৮১৫৪৭২৫৫৭, কর সার্কেল-১৩, কর অঞ্চল রংপুর । তার স্ত্রী শাহানা খানমের জাতীয় পরিচয় পত্র নং ৮৬৫৭ ৮৪ ৪৫০৫ । তার টিন নং ৩৮৯৮ ০২ ৭৯ ৩৬ ২৩। কর সার্কেল- ০২, (কোম্পানী) কর অঞ্চল- রংপুর । সূত্রে আরও জানা গেছে, আলী আফসার তার নিজ এলাকায় নামে বেনামে অটেল সম্পদ গড়ে তুলেছেন । সংশ্লিষ্ট বভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা‌ আলী আফসারের বিরুদ্ধে কোন তদন্ত বা কোন ব্যবস্থা নেইনি । সেই জন্য আলী আফসার দিনের পর দিন মাসের পর মাস বছরে পর বছর তার অপকর্ম চালিয়ে যাচ্ছে । এখন তিনি অফিসে বসে সবকিছু নিয়ন্ত্রণ করছেন । তার বিরুদ্ধে আরো অনেক অপকর্মের চিত্র রয়েছে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। এ ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী আলী আফসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোন মন্তব্য দিতে রাজি হননি। তার এই দুর্নীতির ও ঘোষ বাণিজ্যের ব্যাপারে উপজেলার প্রকৌশলী মোহাম্মদ বাদশা আলমগীরের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি নতুন এসেছি এখানে তার বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারব না। তবে আপনাদের কাছে যা জানলাম সেই বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রংপুর জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুসার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি তো সেখানে নেই। আলী আফসারের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে তা আমি তার সঙ্গে কথা বলে ব্যবস্থা নিবো। অভিযোগকারী তরিকুল ইসলাম বলেন, মন্ত্রণালয় থেকে দুর্নীতিবাজ, ঘুষখোর ও অঢেল সম্পদের মালিক উপসহকারী প্রকৌশলী আলী আফসারের বিরুদ্ধে তদন্ত করলে সবকিছু বেরিয়ে আসবে। তাই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের নিকট আমার আকুল আবেদন দুর্নীতিবাজ ও ঘুষখোরের বিরুদ্ধে তদন্ত করা হোক এবং আইনের মাধ্যমে তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা করা হোক ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণ রাউজানে শ্রী শ্রী মা মগদেশ্বরী ও গঙ্গা মন্দিরে মহাতীর্থ বারুণীস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কুমিল্লা কান্দিরপাড়ে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে সিলভার আলী ও কাজী টাওয়ারের কাজ বন্ধের নির্দেশ

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ট্রাক্টর দিয়ে নষ্ট করা হলো ৮ বিঘা ধানক্ষেত

টাঙ্গাইলের কোর্ট কমিশনার আব্দুল লতিফ-এর বিচার দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নাসিরনগরে খালাম্মা পরিচয়ে শিশু অপহরণের অভিযোগে তরুণী আটক

রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দিরে বীর সনাতনী সংঘের জল-শরবত সেবা ও মহাপ্রসাদ বিতরণ

ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটি গঠন

ডিমলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩২