টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে তফসিল ঘোষণা ভোট ৯ এপ্রিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 24, 2026 7:16 pm

বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে কোনো গণভোট হবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইসি সচিব জানান, সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। মনোনয়ন সংক্রান্ত আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ মার্চ।
ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হবে বলেও জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে নির্বাচন কমিশনে ঘোষণাপত্র জমা দেন। ফলে একই দিন থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে কিডনিজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের মোট আসন সংখ্যা দাঁড়ায় ২১২।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয় পেয়ে বিরোধী দলের আসনে রয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে এবং এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইয়েমেনে হুতিদের ভয়াবহ হামলায় ৫৮ সেনা নিহত

শিগগিরই শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে

আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

১৪ বছর পর এভারেস্টের পথে বাংলাদেশি নারী

টাকা আছে, কিন্তু খরচ করা যাচ্ছে না, অদ্ভুত সংকটে ইয়েমেন

পুণ্যশীলা উপাসিকা দীপু রাণী বড়ুয়ার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অষ্টপরিষ্কারসহ মহতী সংঘদান অনুষ্ঠিত

ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব

তিতাসে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ