টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 4 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ছয় জেলায় এসপি পদে রদবদল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 4, 2026 10:13 pm

দেশের ৬ জেলায় একযোগে নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়া, সিলেট ও ময়মনসিংহসহ ৬ জেলার এসপি পদমর্যাদার ১০ জন পুলিশ কর্মকর্তাকে একই সাথে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে সরকার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উপসচিব তৌছিফ আহমেদের সই করা আদেশ অনুযায়ী, বগুড়ার এসপি মো. শাহাদাত হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এসপি করা হয়েছে এবং খাগড়াছড়ির এসপি মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ির এসপি এবং ময়মনসিংহের এসপি মো. মিজানুর রহমানকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহের এসপি করা হয়েছে। সিলেটের এসপি কাজী আখতার উল আলমকে এপিবিএনের এসপি হিসেবে বদলি করা হয়েছে। জামালপুরের এসপি ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেটের এসপি এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুরের এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশালের এসপি ফারজানা ইসলামকে নৌ পুলিশের এসপি এবং পুলিশ অধিদপ্তরের এআইজি এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের এসপি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিন বাবুর পক্ষে লিফলেট বিতরণ করলেন ছোট ভাই বিকাশ

নাসিরনগরে প্রশাসনের পক্ষে ফুলেল শুভেচছায় সিক্ত হলেন জননেতা এম এ হান্নান (এমপি)

মিরপুর বিআরটিএ তে ম্যাজিস্ট্রেটের অধীনে আনসার সদস্যরা তিন দালালকে আটক করেছে

জাতিসংঘের নতুন উদ্যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়

দীর্ঘদিন কারাভোগের পর মুক্ত বিহঙ্গে জনপ্রিয় চেয়ারম্যান মোঃ আব্দুল আহাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির বাদশা

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

৯ বছর পদোন্নতি বন্ধ মাউশিতে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অবস্থান

নাসিরনগরের ভলাকুট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত