টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম-২ আসন সংসদ সদস্যের সাথে জেলার সার্বিক উন্নয়নে সর্বসাধারণ মানুষের মতামত

প্রতিবেদক
মোঃ রেজাউল হক
February 26, 2026 12:11 pm

কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়নে সর্ব সাধারণের তথা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতামত নিশ্চিত করতে বুধবার ২৫ ফেব্রুয়ারী ২৬ ইং তারিখ বিকাল ৩:৫০ মিনিটে কুড়িগ্রাম পার্লামেন্ট গঠনের লক্ষ্যে ২৬, কুড়িগ্রাম-২ আসনের এমপি মহোদয়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম পার্লামেন্ট গঠনের লক্ষ্য নিয়ে আয়োজিত এই সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কুড়িগ্রাম -২ আসন সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ তাঁর বক্তব্যে কুড়িগ্রাম পার্লামেন্ট গঠনের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি জানান,​এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বরং নাগরিক অধিকার ও উন্নয়ন নিশ্চিত করার একটি উম্মুক্ত প্ল্যাটফর্ম। জেলার কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, ছাত্র এবং ব্যবসায়ী—সকলের সরাসরি মতামত গ্রহণ করে তা নীতি নির্ধারণে অন্তর্ভুক্ত করা হয়।​ তৃণমূলের সমস্যাগুলো সরাসরি সংসদ পর্যন্ত পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী হিসেবে কাজ করবে এই পার্লামেন্টে জেলার দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে এবং কুড়িগ্রামে কল-কারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের অঙ্গীকার সহ মতবিনিময় সভায় জনসাধারণের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়। এমপি মহোদয় আশ্বস্ত করেন যে, সরকারি সকল প্রকল্পের সুবিধা যেন প্রকৃত হকদাররা পায়, তা এই “পার্লামেন্ট” তদারকি করবে।

আজকের এই সভায় মূল সুর ছিল কুড়িগ্রামের উন্নয়ন হবে কুড়িগ্রামের মানুষের সিদ্ধান্তে​জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে জেলাকে একটি সমৃদ্ধ ও আধুনিক অঞ্চলে রূপান্তর করাই এই নতুন উদ্যোগের প্রধান লক্ষ্য।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্যের সাথে মতবিনিময় সভায় সাংবাদিক সুরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের নির্যাতন, ভয়ভীতি বা হয়রানির বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ গড়ে তোলার কথা বলা হয়েছে। এবং পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা রক্ষা সহ কোনো বিপদে আইনি সহায়তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনূস অভিনন্দন জানাই,মার্কিন অ্যাওয়ার্ড পাওয়ায় জুলাই নারীদের

পবিত্র হজ পালন শেষে আগামীকাল সোমবার দেশে ফিরবেন জামায়াতে আমির

নতুন সাজে শামস-উল-হুদা স্টেডিয়াম, উন্নয়ন বরাদ্দ ৩৪ কোটি ৪৫ লাখ

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ঠোঁট-কাটা, তালু কাটা রোগীদের আধুনিক প্লাস্টিক সার্জারী চালু

রাজারহাটে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

মিরপুর -১৩ নম্বর বিআরটিএতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অধীনে আনসার সদস্যরা অভিযান চালিয়ে ৪ দালালকে আটক করেছে। তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে 

জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ

এবার মেট্রোরেল ছুটবে গাবতলী থেকে পুরান ঢাকার, চালু হচ্ছে এমআরটি লাইন-২ প্রকল্প, “রুট চূড়ান্ত”ব্যয় নির্ধারণ প্রায় ৬১ হাজার কোটি টাকা