রাজধানীর বংশাল নাজিরা বাজার আলাউদ্দিন রোড জামাই গলি এলাকায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় বৃষ্টির পানিতে ইলেকট্রিক তার পড়ে থাকলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আমিন (৩০) নামের বেকারির দোকানের কর্মচারীর মৃত্যু হয়েছে।
সোমবার(২২ সেপ্টেম্বর)সকাল সোয়া ৯টার দিকে এই ঘটনাটি ঘটে।
পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া দশটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের হাসপাতালে নিয়ে আসা জিসান জানান,সকাল সোয়া ৯টার দিকে বংশালের নাজিরা বাজার চৌরাস্তা কাজী আলাউদ্দিন রোড এলাকায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্টে হয়।এলাকার লোকজন দেখতে পেয়ে বাঁশ দিয়ে তাকে পানি থেকে তুলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি পিরোজপুর জেলা ভান্ডারিয়া উপজেলার টেলি – সানি এলাকার বাচ্চু মিয়ার সন্তান । বর্তমানে
বিডিআর এলাকায় থাকতেন। নিহত পেশায় বেকারি দোকানের কর্মচারী।



















