টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 18 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে যৌথ অভিযানে ইয়াবা ও ২১০ বোতল বিয়ারসহ আটক-৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
January 18, 2026 12:40 pm

কুমিল্লার তিতাসে যৌথ অভিযানে ইয়াবা ও ২০১০ বোতল বিয়ারসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও বিপুল পরিমাণ অবৈধ বিয়ারসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।

অভিযানের সময় একজন আসামি পালিয়ে যায়।জানা যায়, গত শনিবার আনুমানিক রাত ১০টা ৩০ মিনিটে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ তিতাস আর্মি ক্যাম্প যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর ও গৌরীপুর এলাকায় পৃথকভাবে অভিযান চালানো হয়।
অভিযানকালে গোপালপুর গ্রামের মো. রবিউলের বসতবাড়ি থেকে ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় গৌরীপুর এলাকায় খাইরুলের বাড়িতে অভিযান চালিয়ে জিলানি ও সাইফুল নামে দুইজনকে ২১০ বোতল বিয়ারসহ আটক করা হয়। তবে অভিযানের সময় খাইরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের তিতাস আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল সোহানুর এর নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন—
জিয়ারকান্দি গ্রামের মো. নুর ইসলামের ছেলে
শাহপরান (২৭),আবদুল খালেকের ছেলে
সাইফুল (২৭) ও গোপালপুর গ্রামের মো.নসু মিয়ার ছেলে মো. রবিউল (৩২),।

আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মায়ের উপর অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা

সোনামসজিদ সীমান্তে ভারতীয় ট্রাকসহ ৫,৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ আপিল বিভাগের

কুমিল্লায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ১৮ কেজি গাজাসহ আটক-১

আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন ‍সিদ্ধান্ত

ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তে পুরো পশ্চিম এশিয়া ‘ভস্মীভূত’ হতে পারে: ইরানের পার্লামেন্টের স্পিকার

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পাকিস্তান প্রেসিডেন্টের অভিনন্দন

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১