টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র রমজান উপলক্ষে কুড়িগ্রামে সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি, স্বস্তিতে সাধারণ মানুষ

প্রতিবেদক
মোঃ রেজাউল হক
February 26, 2026 6:52 pm

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে পুরো রমজান জুরে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ভাবে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রির আয়োজন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এ কর্মসূচির আওতায় প্রতি লিটার দুধ ৬৫ টাকা এবং প্রতি হালি (৪টি) ডিম ৩০ টাকা দরে দৈনিক ৫০ লিটার দুধ এবং ৫০০ টি ডিম বিক্রি করা হয়।

জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই বিক্রয় কার্যক্রমে সকাল থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ স্বল্প মূল্যে পণ্য কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
জানান, রমজান মাসে মানুষের খাদ্য চাহিদা বৃদ্ধি পায়। এ সময় বাজারে যাতে অতিরিক্ত মূল্যবৃদ্ধি না ঘটে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা হাবিবুর রহমান বলেন, সরকারি এই উদ্যোগ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধে সহায়ক হবে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢামেকে শিশু পাচারকারী চক্রের দুই নারী আটক

উত্তরার এপিবিএনের কার্যালয়ের উপ পরিদর্শক রফিকুল ইসলাম গাজী ও তার স্ত্রী বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের সংবাদ প্রকাশের পর থেকেই গণমাধ্যমকর্মীদেরকে হুমকি দিচ্ছেন!

ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ

ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ

বাংলাদেশিদের ভিসা চালুর খুশিতে কলকাতায় ব্যবসায়ীদের মিষ্টিমুখ

উত্তর বাড্ডার একটি বাসা থেকে ঢাবির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

উত্তরায় একই পরিবারের গ্যাস সিলিন্ডার লিকেস থেকে বিস্ফোরণের ঘটনা ১০ জন দগ্ধ

মেহেদী হাসানের নেতৃত্বে হেমায়েতপুর বড় মসজিদের ১০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার