টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে: মির্জা ফখরুল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 27, 2026 6:34 pm

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া হাফেজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জুলাই অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে তদন্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সেটাই হবে। তদন্ত হয়েছে, প্রয়োজন হলে আরও তদন্ত হবে। বিষয়গুলো যেহেতু আদালতে রয়েছে, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওবাসীর কাছে আমি ঋণী। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই আজ আমি মন্ত্রীর দায়িত্ব পালন করতে পারছি।

এর আগে দুপুরে ঠাকুরগাঁওয়ের তাঁতীপাড়ায় নিজ বাসভবনে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক

ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

নাসিরনগর ভলাকুট কে বি উচ্চ বিদ্যালয়ে ছাত্র শিক্ষক ও অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮০ দিনের রোডম্যাপ দিয়ে বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার: আশিক চৌধুরী

চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই: নৌ-পরিবহনমন্ত্রী

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলায় আসামীদের বিচার শুরু ১ জুন

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ ১১ দিনেও মেলেনি

পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধসহ ১৫ বিষয়ে ইরানের সাথে সমঝোতার দাবি ট্রাম্পের

ভূরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাণীসম্পদ মেলা