টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক-১

প্রতিবেদক
এ কে পলাশ
February 27, 2026 8:42 pm

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাধাইয়া বাজার ফুটওভার ব্রিজ এলাকায় বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে মাধাইয়া বাজার ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাকে আটক করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আটককৃত আসামী রাসেল মিয়া (২৯) বরগুনা সদর উপজেলার সাহেরো হাওলা গ্রামের বাসিন্দা।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে মাধাইয়া বাজার ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে খালেক মিষ্টান্ন ভাণ্ডারের সামনে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই (নিঃ) মো. মনিরুল ইসলাম চৌধুরী সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করে।

খালেক মিষ্টান্ন ভাণ্ডারের সামনে সন্দেহজনক গাড়িটি থামিয়ে তল্লাশি করলে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, উদ্ধারকৃত মাদক ও ব্যবহৃত গাড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাউজানের কলমপতিতে শ্রী শ্রী মন্দাকিনী আশ্রমের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লা দাউদকান্দিতে মোটরসাইকেলে ১০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

আধুনিকতার ছোঁয়ায় নাসিরনগরে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে ধান মাড়াই

কুমিল্লায় ট্রাক চালক হত্যা ঘটনায় আটক-৫

সোমবারের মধ্যে হরমুজ না খুললে ইরানে ‘নরক’ নেমে আসবে : ট্রাম্প

পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের নিচ থেকে মাটি কাটা বন্ধ করল প্রশাসন

ট্রাম্পের যুদ্ধ থেকে বের হওয়ার সব পথ বন্ধ করছে ইসরায়েল

এই দেশটিকে আমি ভালোবাসি’, বাংলাদেশ নিয়ে যা বললেন মার্টিনেজ

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ব্র্যাককে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের সহায়তা