টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 28 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি কর্মকর্তারা আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত : ট্রাম্প

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
February 28, 2026 5:21 pm

ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা প্রায় আট মিনিটের একটি ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

ভিডিওটির বরাত দিয়ে বিবিসি জানায়, ট্রাম্প ইরানে মার্কিন সামরিক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিওতে তিনি বলেন, ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইরানের প্রশাসনের উদ্দেশে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত।” একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন যে ইরান কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।

অন্যদিকে সিএনএন জানায়, ট্রাম্প ভিডিওতে উল্লেখ করেছেন যে ইরানের ভেতরে সামরিক অভিযান পরিচালিত হলে মার্কিন নাগরিকদের প্রাণহানির ঝুঁকি থাকতে পারে। তিনি বলেন, ইরানের শাসকরা মানুষ হত্যার চেষ্টা করবে। সাহসী আমেরিকান বীরদের হতাহতের আশঙ্কা আছে—যুদ্ধে সাধারণত যা হয়। তবে আমরা এখন তা হতে দিচ্ছি না; ভবিষ্যতের কথা বলছি। এটি একটি মহৎ অভিযান।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের হতাহতের ঝুঁকি কমাতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সিএনএন আরও জানায়, ট্রাম্প বর্তমানে পাম বিচে তার ব্যক্তিগত ক্লাব মার-এ-লাগোয়তে সাপ্তাহিক অবকাশ যাপন করছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজনীতিতে আধিপত্য নয়, জনগণের সেবক হতে হবে: সড়কমন্ত্রী

ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় জরুরি অবস্থা জারি

২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

রাজধানীতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুঃসাহসিক চুরি

নারীর সঙ্গে ইউএনওর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

আমি নির্বাচন করব সুন্দরভাবে, ‘সবাইকে তথ্য দিয়ে সহায়তা করব,‘নবাগত,জেলা প্রশাসক!

রমনা থানায় হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, ১০ মিনিটে যা যা ঘটলো

নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান

বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার