টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 28 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা- ১৬ আসনের এমপিকে ফুলেল শুভেচছা জানালো বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন (ট্র্যাব)

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 28, 2026 7:08 pm

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন (ট্র্যাব) এর পক্ষ থেকে ঢাকা- ১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সভাপতিসহ সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে সংগঠন কর্তৃক নবনির্বাচিত এমপির ঢাকাস্থ মিরপুর ডিওএইচএস এর নিজস্ব অফিসে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

শুভেচ্ছা প্রদানকালে কর্নেল (অব:) আব্দুল বাতেন সংগঠনের সকলের সাথে দেশ ও জাতির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এমপি কর্নেল (অব:) আব্দুল বাতেন জানান, বিভিন্ন বাধা-বিপত্তি পেরিয়ে তিনি আজ এমপি হয়েছেন। তার নির্বাচনী এলাকার সকল প্রকার উন্নয়নে সমাজের অসংগতি ও মাদক-সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণকল্পে ট্র্যাব সংগঠনের নেতৃবৃন্দসহ ঢাকা-১৬ আসনের সকল নাগরিকদের সহযোগিতা আশা করেন।

উক্ত ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি আজিজুল হাকিমসহ মীর্জা আমিন আহমেদ, ওমর ফারুক নিলয়, আব্দুর রশিদ, মোহাম্মদ নিজাম উদ্দিন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম প্রমূখ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামপুরায় জুমার নামাজ শেষে প্রকাশ্যে যুবককে গুলি

কুমিল্লায় জাবির নিখোঁজ ছাত্র মোহাইমিনুল উদ্ধার

এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকলের দায়ে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী

সৌদিতে আগুনে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নওগাঁয়, সকাল ১০টায় জানাজা

অপব্যয় রোধ ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে-কুমিল্লায় গণপূর্তমন্ত্রী

রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’

বীরগঞ্জে চালু হচ্ছে ফুয়েল কার্ড ব্যবস্থা

নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরে বই তুলে দিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান 

সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যতের বার্তা নিয়ে ডিমলায় ভূমি সেবা মেলা

সমঝোতা স্মারক বাতিল ঘোষণা করল ইরান