টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 2 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জ–কাহারোলকে মাদকমুক্ত করার ঘোষণা এমপি মনজুরুল ইসলামের

প্রতিবেদক
মোজাম্মেল হক
March 2, 2026 11:09 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার, দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেলে মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহাসিন আলী।

প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, বীরগঞ্জ ও কাহারোল উপজেলাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান নেওয়া হবে। রমজানের পর থেকেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। চাঁদাবাজি ও টেন্ডারবাজিরও কোনো সুযোগ রাখা হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। পাশাপাশি তিনি জানান, অল্প সময়ের মধ্যেই সড়ক উন্নয়নকাজ শুরু হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, সহ-সভাপতি মোহাম্মদ নবী ওয়াট ও সদস্য সুবাস দাস।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফেনীতে গ্যাস লাইন লিকেজ থেকে নারীসহ তিনজন দগ্ধ

আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের

তিতাসে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাশ

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঠাকুরগাঁওয়ে দ্রুত মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে: মির্জা ফখরুল

হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু

মৌসুম শেষে বার্সা ছাড়তে পারেন ছয় তারকা

লালমনিরহাটে প্রাণ কোম্পানির ডিলার উজ্জ্বল এর অপেশাদার আচরণে সেলস রিপ্রেজেন্টটিভ’রা চাকুরিচুত্ব

একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ