টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 3 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 3, 2026 10:00 pm

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৫ হাজার ৩২৮ দশমিক ০৯ মিলিয়ন বা ৩৫ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

সবশেষ তথ্য অনুযায়ী, ৩ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল–এর বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৫৮০ দশমিক ৯৫ মিলিয়ন বা ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে, ২৫ ফেব্রুয়ারি দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব নির্ধারণ করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

মাদক নিয়ে কোনো আপোষ নয়, প্রয়োজনে ১০ হাজার মানুষ নিয়ে লং মার্চ: এমপি মনিরুল হক চৌধুরী

নাগেশ্বরীতে আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড

সরাইল ব্যাটালিয়ন-২৫ বিজিবির অভিযানে সাড়ে ৯-কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক

ব্রাহ্মণবাড়ীয়ায় বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার

বরেন্দ্র অঞ্চল নাচোলে পান চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে স্থানীয় কৃষক রবিউল

এস এম সায়েমকে ফাঁসাতে মরিয়া প্রশাসন ও আওয়ামী দোসরদের একটি গ্রুপ

দেশে হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু মৃতের সংখ্যা বেড়ে ৬৪৮