টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 3 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস আগামী ৭ দিনের মধ্যেই পরিশোধ করতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 3, 2026 10:06 pm

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস আগামী ৭ দিনের মধ্যেই পরিশোধ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হলো। মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর সিরডাপে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ২৩তম সভায় তিনি এ নির্দেশনা দেন। একইসঙ্গে শ্রমিকদের ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহদী আমিন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সভায় শ্রমিকদের বেতন ও বোনাস নিয়ে নির্দেশনা দিয়ে শ্রমমন্ত্রী বলেন, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষকে সমন্বয় করে কাজ করতে হবে, যেন জনভোগান্তি সৃষ্টি না হয়। শ্রমিকদের কোনো কারণ ছাড়া লে-অফ বা ছাঁটাই করা যাবে না বলেও জানান তিনি।

শ্রমিকদের ছুটির বিষয়ে মন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ ছুটির প্রজ্ঞাপনের পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ পারস্পরিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের ঈদের ছুটি নির্ধারণ করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী বলেন, দেশ ও বিশ্বের বর্তমান পরিস্থিতি মাথায় রেখে কোনোভাবেই যেন শ্রমিক অসন্তোষ সৃষ্টি না হয়, তাই বেতন-ভাতা সঠিক সময়ে পরিশোধ করতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা

লালবাগের শহীদনগরে বাসায় ঝুলছিল এক যুবকের মরদেহ।

মহাখালীতে প্রেমিকার হামলায় রেলওয়ের নবনিযুক্ত সেকেন্ড ক্লাস কর্মকর্তার মৃত্যু, আটক প্রেমিকা

ঝিনাইদহে ফরেস্টার জাকির হোসেনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

প্রান্তিক খামারিরা জিম্মি গাবতলী পশুর হাটে, চলছে লাখ লাখ টাকার নীরব চাঁদাবাজি!

দিনাজপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলে বীরগঞ্জের নেতাকর্মীরা

​সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘ভুয়া’ আখ্যা দিলেন ডিলার উজ্জ্বল চন্দ্র রায়

বিমান দুর্ঘটনায় সর্বশেষ আবিদুর রহিম সুস্থ হয়ে বাড়ি ফিরল

অন্তর্বর্তী সরকারের ২১টি অধ্যাদেশ সংসদে পাস, বাতিল ৩টি

সাবস্টেশন প্রকল্পে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৪ জন গ্রেপ্তার